এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

তৃণমূলের ঘাটাল ব্লক সভাপতির আচরণে ক্ষুব্ধ হয়ে ৪৫০ তৃণমূল কর্মী ফের বিজেপিতে যোগদান করতে চলেছেন

Published on: October 16, 2022 । 8:32 PM
তৃপ্তি পাল কর্মকার: ২০২১ সালে ঘাটালে বিদ্যাসাগর স্কুলের খেলার [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] মাঠে বিজয়া সম্মিলনীতে তৃণমূল নেতা অজিত মাইতি, মানসরঞ্জন ভুঁইয়া, দীপক অধিকারীর উপস্থিতিতে ইড়পাড়া গ্রামপঞ্চায়েত এলাকার প্রায় ৪৫০ বিজেপি কর্মী তৃণমূলের পতাকা তুলে নিয়েছিলেন। সেই সমস্ত কর্মীদের অভিযোগ, বিগত এক বছর ধরে তাঁদের দলীয় কাজে অংশগ্রহণ করতে দেওয়া হয় না। ইড়পালা গ্রামপঞ্চায়েত এলাকার তৃণমূল কর্মী একলব্য রক্ষিত বলেন, দলের ব্লক সভাপতি দিলীপ মাজি, দুই কর্মাধ্যক্ষ বিকাশ কর এবং হাবিবুর রহমানরা কলকাঠি নেড়ে আমাদেরকে কোণঠাসা করে রেখেছেন। আজকের বিজয়া সম্মিলনীতেও আমাদের কাউকে আমন্ত্রণ পর্যন্ত করা হয়নি। এই ভাবে চলতে থাকলে আমরা ফের বিজেপিতে যোগদান করতে বাধ্য হব। এনিয়ে দিলীপ মাজি বলেন, অভিযোগটি পুরো ভিত্তিহীন। যাঁরা গত বছর তৃণমূলে যোগদান করেছিলেন তাঁরা প্রত্যেকেই আমাদের দলের হয়েই কাজ করছেন। কিন্তু সুকুমার ঘোষ এবং তাপস দত্ত নামে দুই ব্যক্তি যখন বিজেপি করতেন তখন তাদের নেতৃত্বে ইড়পালায় ৪২ জন তৃণমূল কর্মীর বাড়ি ভাঙা হয়েছিল। সেই বাড়ি এখনও করে দেওয়া সম্ভব হয়নি। বর্তমানে ওই দুই ব্যক্তি তৃণমূলে যোগদান করলেও দলের বেশির ভাগ কর্মী ও নেতা তাই ওই সুকুমার ঘোষ ও তাপস দত্তের সঙ্গে রাজনৈতিক কাজ কর্ম করতে চাইছেন না। সেজন্য বর্তমানে তাপস দত্ত ও সুকুমার ঘোষ এবং তাদের ঘনিষ্ঠ ১৫-১৬জনের সঙ্গে এলাকার তৃণমূল কর্মীরা কোনও যোগাযোগ রাখার বিষয়ে তীব্র বিরোধিতা করছেন বলে খোঁজ নিয়েছি। বাড়ি ভাঙার কথা ভেবে তাঁদের বিরোধিতা করাটাই স্বাভাবিক। দিলীপবাবু বলেন, তবে গ্রামপঞ্চায়েত স্তরের বিজয়া সম্মিলনীতে কাদেরকে আমন্ত্রণ জানানো হল, কাদেরকে জানানো হল না সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়। তাপস দত্ত ও সুকুমার ঘোষ ছাড়া আর কারোর যদি ক্ষোভ থেকে থাকে আমি তাদের বুকে টেনে নেব।তাদের সঙ্গে যে কোনও মুহূর্তে আলোচনায় বসতে রাজি রয়েছি।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক