এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

স্টেট ব্যাঙ্কের ঘাটাল শাখার উদ্যোগে চন্দ্রকোণায় কৃষকদের নিয়ে রাত্রিকালীন শিবির

Published on: July 23, 2022 । 3:42 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ: মহাজনদের কাছে চড়া সুদে টাকা ঋণ করে চাষ করতে গিয়ে সর্বস্বান্ত হতে হয় কৃষকদের। তাই সহজ ঋণের শর্তে কৃষকদের পাশে দাঁড়াতে এগিয়ে এল ভারতীয় স্টেট ব্যাঙ্ক। কৃষকদের সহজ ঋণ দেওয়ার প্রক্রিয়া নিয়ে রাত্রিকালীন শিবির করল ভারতীয় স্টেট ব্যাংকের ঘাটাল শাখা। ২২ জুলাই সন্ধ্যায় চন্দ্রকোণা-২ ব্লকের প্রায় ৭০ জন কৃষকদের নিয়ে ‘আমার গ্রাম, আমার ব্যাংক’, শীর্ষক ওই শিবিরটি করা হয়। ওই ব্লকের রঘুনাথপুর গ্রামে আয়োজিত ওই শিবিরে স্টেট ব্যাঙ্কের মেদিনীপুরের রিজিওনাল ম্যানেজার দেবাশিস নন্দী বলেন, আমাদের দেশের ৮০ শতাংশ মানুষ কৃষিজীবী।চাষবাসের জন্য তাঁদেরকে প্রায়ই কাছাকাছি কোনও মহাজনদের কাছে চড়া সুদে লোন নিতে হয়। সেক্ষেত্রে দেখা গিয়েছে লোনের সুদ দিতে গিয়েই কৃষকদের সর্বস্বান্ত হতে হয়। সেজন্য আমরা চাই আমাদের কাছে থেকে কৃষকরা সহজ শর্তে ঋণ নিক। ওই ব্যাঙ্কের ঘাটাল শাখার চিফ ম্যানেজার তুহিনকান্তি বাসু বলেন, আমরা চেষ্টা করব কৃষকরা যাতে সহজ পদ্ধতিতে ঋণ পেতে পারেন।এদিন সেমিনারে উপস্থিত ছিলেন চন্দ্রকোণা-২ ব্লকের বিডিও অমিত ঘোষ, চন্দ্রকোণা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ, ভগবন্তপুর-২ গ্রাম পঞ্চায়েত প্রধান ইসমাইল খান, কৃষি আধিকারিক সহ অনেকেই। বিডিও,  পঞ্চায়েত সমিতির সভাপতি স্টেট ব্যাঙ্কের এই উদ্যোগের প্রভূত প্রশংসা করেন। উল্লেখ্য, ওইদিন ব্যাংকের তরফ থেকে উপস্থিত কৃষকদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও করা হয়। একই সঙ্গে এলাকায় বেশ কিছু চারাগাছ লাগানোর আয়োজন করা হয়।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব