এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

অভিনব উদ্যোগ ঘাটালের শিক্ষক-শিক্ষিকাদের: স্কুলের দেওয়ালে রঙ বেরঙের ছবি, স্কুল ছেড়ে বাড়ি যেতে চাইছে না পড়ুয়ারা

Published on: July 22, 2022 । 9:26 PM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ: শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে রঙ বেরঙের বাহারি ছবিতে সাজানো হচ্ছে ঘাটাল সার্কেলের এই প্রাথমিক বিদ্যালয়টি। আর তার আকর্ষণেই ছোট ছোট স্কুল পড়ুয়ারা (নীচে স্কুলের পেন্টিঙের ভিডিওটি দেখুন) ছুটির পরেও বেশ কিছুক্ষণ করে স্কুলেই কাটিয়ে দিচ্ছে। বাড়ি ফেরার নাম করছে না। হ্যাঁ শুনতে অবাক লাগলেও এই চিত্রই দেখা যাচ্ছে ঘাটালের ৫ নম্বর ওয়ার্ডের গম্ভীর নগর শীতলা প্রাইমারি স্কুলে। শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে ওই স্কুলের প্রতিটি শ্রেণিকক্ষ সহ স্কুলের বিভিন্ন দেওয়ালে আঁকা হচ্ছে শিশুদের উপযোগী নানা ধরনের ছবি। সেই ছবি দেখেই বাচ্চারা নিজের অজান্তেই অনেককিছু শিখে নিতে পারছে। ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরূপ দাস বলেন, ছাত্র-ছাত্রীদের উৎসাহ ও উদ্দীপনায় শিক্ষক ও শিক্ষিকাদের এই অন্তহীন প্রচেষ্টা। আমাদের স্কুলের অপর দুই শিক্ষক-শিক্ষিকা বাণীব্রত দত্ত এবং রুমা পালের সঙ্গে পরামর্শ করে আমরা এই পেন্টিঙের ব্যবস্থা করেছি। একজন পেন্টারকে দিয়ে ছবিগুলি আঁকার পাশাপাশি শিক্ষক-শিক্ষিকারা নিজে হাতে করেও দেওয়ালে রং তুলি নিয়ে আঁকার কাজ করছেন।অরূপবাবু বলেন,  কোভিড পরিস্থিতির পর ছাত্র-ছাত্রীদেরকে স্কুলমুখী করে তোলার জন্যই এই প্রচেষ্টা। শ্রেণিকক্ষকে প্রকৃত অর্থে পাঠদানের উপযোগী করে তুলতে পারলে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনের উৎকর্ষতা বাড়বে বলে শিক্ষক-শিক্ষিকারা মনে করেন। আর তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন অভিভাবক-অভিভাবিকা সহ সমস্ত শিক্ষাপ্রেমী মানুষজন।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি