এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

হোমিওপ্যাথি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল বীরসিংহ বিদ্যাসাগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে

Published on: June 30, 2024 । 10:24 PM

কুণাল সিংহরায়, স্থানীয় সংবাদ, ঘাটাল: ২৯ জুন সোমবার জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে সপ্তাহব্যাপী হোমিওপ্যাথি সচেতনতা কার্যক্রমের ঘাটাল ব্লকের সচেতনতা শিবির আয়োজিত হল বীরসিংহ হাসপাতালে। এই হাসপাতালে কর্মরত হোমিওপ্যাথি চিকিৎসক শ্রীমন্ত খামরুই এর অক্লান্ত পরিশ্রমে প্রায় তিন শতাধিক অতিথি এবং চিকিৎসারত রোগীদের উজ্জ্বল উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ২০০ আসনের দোতলায় অডিটোরিয়াম উপচে ভিড় নেমে আসে একতলার সিঁড়িতে। তিল ধারণের জায়গা না থাকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস, ঘাটালের ব্লক স্বাস্থ্য আধিকারিক সাহিদুল ইসলাম, ঘাটাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল ছাড়াও চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং শতাধিক আশাকর্মী। এই অনুষ্ঠানে বিভিন্ন দুরারোগাক্রান্ত রোগীরাও তাঁদের অভিজ্ঞতা বর্ণনা  করেন এবং হোমিওপ্যাথি চিকিৎসার সুফল পেয়েছেন বলে জানান।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও