এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ফেলোশিপ পেলেন ঘাটালের বাসিন্দা ডাঃ অর্ণব কর্মকার

Published on: December 5, 2022 । 8:54 PM

সৌমি নাগ দত্ত, স্থানীয় সংবাদ:  ইন্ডিয়ান অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ট্রাভেলিং ফেলোশিপ পেলেন ঘাটালের বাসিন্দা তথা অর্থোপেডিক সার্জেন ডাঃ অর্ণব কর্মকার। সমগ্র ভারতবর্ষ থেকে মাত্র চারজন এই সম্মানজনক ফেলোশিপ পান, তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে একমাত্র অর্ণববাবুই এবছর এই মর্যাদাপূর্ণ ডাক্তারি ফেলোশিপ অর্জন করেন। অর্ণববাবু বলেন, সারা ভারত থেকে অনেক অর্থোপেডিক সার্জেনই এই ট্রাভেলিং ফেলোশিপের জন্য আবেদন করেছিলেন তাঁদের মধ্যে থেকে অনূর্দ্ধ চল্লিশ চারজন সার্জেনকে ইন্টারভিউর মাধ্যমে নির্বাচন করে ভারতের বড় বড় চারটি শহরে পাঠানো হয়েছিল। সেই চারজন সার্জেন হলেন পশ্চিমবঙ্গের কলকাতা থেকে ডাঃ অর্ণব কর্মকার, ওডিশার ভুবনেশ্বর থেকে ডাঃ শিশিরকুমার সাহু, উত্তরপ্রদেশের লখনৌ থেকে কুমার কেশব এবং তেলেঙ্গানার হায়দ্রাবাদ থেকে শ্রীনিবাস বালগানি। ওই চারজন সার্জেন চার সপ্তাহ ধরে মুম্বাই, গোয়া, চেন্নাই, কলকাতা, দিল্লির বিভিন্ন হাসপাতালে গিয়ে সেখানকার সিনিয়র ডাক্তারবাবুদের সঙ্গে অপারেশন, কনফারেন্স সহ চিকিৎসা সংক্রান্ত নানান কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। ১ ডিসেম্বর অমৃতসরে আইওএ-র ন্যাশনাল কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে ওই ফেলেশিপের সার্টিফিকেট, মেডেল সহ সম্মাননা প্রদান করা হয়। অতীতে অনেক বড়বড় বিখ্যাত সার্জেনরা এই ফেলোশিপ পেয়েছেন। ঘাটাল থেকে অর্ণববাবু ওই ফেলোশিপের সম্মান পাওয়ায় গর্বিত ঘাটাল মহকুমাবাসীরা।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে