এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুর পুলিসের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাস্তা আটকে চলছে ব্যবসা

Published on: September 29, 2019 । 10:39 PM

দাসপুর পুলিসের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেই ঘাটাল মেদিনীপুর সড়কের দাসপুরের বকুলতলা থেকে নাড়াজোল এলাকায় সড়কের উপরই অবৈধভাবে রাখা হচ্ছে গাড়ি,গাছের গুঁড়ি এমনকি ইমারতি দ্রব্যও। এর জেরে ভোগান্তির শিকার হতে হচ্ছে যানবাহনের চালদের সাথে সাথে পথ চলতি মানুষদেরকেও।

কিছুদিন আগেই এই সড়কের রাজনগর এলাকায় দাসপুর পুলিসের পক্ষে নির্দেশ দিয়ে রাস্তার উপর থেকে সমস্ত ইমারতি দ্রব্য তুলে দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে সে নির্দেশের তোয়াক্কা করে এলাকার বেশকিছু অসাধু ব্যবসায়ী রাস্তা আটকে গাড়ি রাখা এবং ইমারতি জিনিসপত্র রাখার কাজ করে যাচ্ছেন।

এ বিষয়ে দাসপুর পুলিসকে অবগত করা হলে দাসপুর পুলিসের পক্ষে জানানো হয়,রাস্তা আটকে যারা গাড়ি বা ইমারতি দ্রব্য রাখছে তাদের বিরুদ্ধে খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭