এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

Published on: October 6, 2026 । 10:21 PM

শ্রীকান্ত ভূঁইয়া, স্থানীয় সংবাদ,ঘাটাল:দাসপুর থানার দাসপুর ২ নম্বর ব্লকের সোনাখালী হাই স্কুল মোড়ে চারচাকার গাড়ির ধাক্কায় আহত হলেন এক সাইকেল আরোহী। মঙ্গলবার ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।আহত সাইকেল আরোহীর নাম আশীষ গুছাইত (১৮)। তাঁর বাড়ি সোনাখালী পোস্টের তাজপুর গ্রামে। দুর্ঘটনার পর তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, চারচাকার গাড়িটির চালকের নাম কার্তিক ভৌমিক, বাড়ি উদয়চক। দুর্ঘটনার পর  সোনাখালী পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে গাড়িচালকে।ঘটনার বিষয়ে পুলিশি তদন্ত প্রক্রিয়া চলছে।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।