বিপ্লব সরকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: মদ ও গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ের হেমতপুর এলাকায় রামজীবনপুর–ক্ষীরপাই রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন শতাধিক মহিলা। প্রায় ৩০ মিনিট ধরে বন্ধ থাকে যান চলাচল। পরে ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলাদের সঙ্গে কথা বলে পথ অবরোধ তুলে দেয়। মদ ও গাঁজার ব্যবসা বন্ধের দাবিতেই এই বিক্ষোভ বলে জানান আন্দোলনকারীরা।
মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ







