এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

মাস্টার প্ল্যান রূপায়নের দাবিতে ২৫ জুলাই বরদা চৌকান থেকে ঘাটাল ঘড়ি মোড় পর্যন্ত পদযাত্রার ডাক

Published on: June 30, 2024 । 10:47 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের শুধু প্রতিশ্রুতি নয়, বর্ষার পরই কাজ শুরুর দাবিতে আজ ৩০ জুন ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ন সংগ্রাম কমিটির আহ্বানে ঘাটাল যোগদা সৎসঙ্গ শ্রীযুক্তেশ্বর বিদ্যাপীঠে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণচন্দ্র নায়ক। সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ডাঃ বিকাশ চন্দ্র হাজরা। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কমিটির কার্যকরী সভাপতি সত্যসাধন চক্রবর্তী, যুগ্ম সম্পাদক দেবাশিস মাইতি, অফিস সম্পাদক কানাই লাল পাখিরা প্রমুখ। নারায়ণবাবু বলেন, সভা থেকে ২৫ জুলাই ঘাটালের বরদা চৌকান থেকে ঘড়ির মোড় পর্যন্ত পদযাত্রার কর্মসূচি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

ভুল পরিচয়ে অপহরণের চেষ্টা নাকি রিহ্যাবের আড়ালে গুন্ডাগিরি! চন্দ্রকোণায় গণধোলাইয়ের শিকার চার যুবক

১৪ বছর পর ঘাটালে সার্কাস, মাঠ দখল ঘিরে ক্রীড়াপ্রেমীদের ক্ষোভ ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে সার্কাস

চন্দ্রকোনা থানা এলাকা থেকে গ্রেফতার দাসপুর থানার হরিরামপুরে মনসা মন্দির চুরির মূল পান্ডা

পারিবারিক অশান্তির জেরে শাশুড়ির মাথা ফাটানোর অভিযোগ বৌমার বিরুদ্ধে, বৌমার খোঁজে পুলিশ

সাগরপুর প্রাথমিক স্কুলের মুকুটে নয়া পালক, ‘বিদ্যাসাগর শিক্ষা সম্মান’ পাচ্ছেন বিশ্বজিৎবাবু

ঘাটাল শহরে উচ্ছেদের নামে প্রশাসনের এই নাটক করার কি আদৌ প্রয়োজন ছিল বলে মনে হয়?