এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ক্ষীরপাই শ্রীনগরে বাইক চুরি করতে এসে হাতেনাতে ধৃত দুই যুবক

Published on: January 9, 2020 । 1:15 PM

বাইক চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ল দুই যুবক, ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার শ্রীনগর এলাকায়। জানাযায় দীর্ঘদিন ধরে এলাকায় বেড়ে চলেছিল মোটর বাইক চুরির ঘটনা, সতর্ক ছিল স্থানীয় বাসিন্দারা। আজ বৃহস্পতিবার ১১ টা নাগাদ হঠাৎ দুই যুবক একটি বাইক চুরি করার প্রস্তুত হতেই, স্থানীয়রা তাদের হাতেনাতে পাকড়াও করে। খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনা থানার পুলিশ এসে দুই যুবককে নিয়ে যায় থানায়। পুলিশ জানায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭