কেয়া মন্ডল চৌধুরী স্থানীয় সংবাদ ঘাটাল :ঘাটাল রামচন্দ্রপুরে বন্যার জলে ডুবে মৃত্যু হয় আড়াই বছরের রামকৃষ্ণ চৌধুরীর মেয়ের। গত ৩০ সেপ্টেম্বরের এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছিল এলাকায়। এবার ওই শিশুর পরিবারের হাতে ২৯ অক্টোবর ৯ লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দিল রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লক্ষ টাকা এবং বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে ৪ লক্ষ টাকা, মোট ৯ লক্ষ টাকার সাহায্য দেওয়া হয়েছে পরিবারটিকে।
ঘাটালের মহকুমাশাসক অনন্যা জানা ,বিধায়ক শীতল কপাট এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক সঞ্জয় সাহুর উপস্থিতিতে পরিবারের হাতে এই সাহায্যের চেক তুলে দেওয়া হয়। সন্তান হারানোর যন্ত্রণা কোনও সাহায্যেই পূরণ হওয়ার নয়। তবুও এই সরকারি আর্থিক সাহায্য শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে এবং কিছুটা স্বস্তি দিতে পারে।
রামচন্দ্রপুরে মৃত শিশুর পরিবারকে ৯ লক্ষ টাকার সাহায্য








