এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে রেলপথের দাবিকে আরও জোরালো করতে ব্লকে ব্লকে শাখা কমিটি

Published on: June 23, 2024 । 11:15 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল লোকসভায় রেলপথের দাবিকে আরও জোরালো করতে ও দ্রুত রেল যোগাযোগ গড়ে তোলার লক্ষ্যে আগামী ২৮ জুলাইয়ের গণ কনভেনশনকে সামনে রেখে বিদ্যাসাগর রেলপথ মিশন ঘাটাল লোকসভার বিভিন্ন ব্লকে ব্লকে শাখা কমিটির গড়ে তোলার কাজ শুরু করলো। বিদ্যাসাগর রেলপথ মিশনের সভাপতি প্রসেনজিৎ কাপাস বলেন, আজ ২৩ জুন চন্দ্রকোণা ১ ও ২ ব্লকের সাধারণ মানুষদের নিয়ে ঝাঁকরা উচ্চ বিদ্যালয় চত্ত্বরে একটি অফলাইন মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংটিতে সভাপতিত্ব করেন চন্দ্রকোণা-২ ব্লকের বিশিষ্ট সমাজসেবী নিতাই চন্দ্র মাইতি। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক চিন্ময় মল্লিক ও প্রদীপ মল্লিক প্রমুখ। কমিটির কার্যক্ষমতা বৃদ্ধি করতে আজকের এই মিটিং থেকে একটি শাখা কমিটি গঠন করা হয়। বিদ্যাসাগর রেলপথ মিশনের চন্দ্রকোণা শাখা কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হন নিতাই চন্দ্র মাইতি এবং সম্পাদক হিসেবে সত্যজিৎ পোড়িয়া। বিদ্যাসাগর রেলপথ মিশনের সহ-সভাপতি অতনু পাঁজা জানান আগামী দিনে ঘাটাল, দাসপুর,চন্দ্রকোণা সহ বিভিন্ন ব্লকে শাখা কমিটি গড়ে তোলার কাজ চালিয়ে যাওয়া হবে। একইসঙ্গে তিনি আরোও বলেন, আগামী দিনে ঘাটাল লোকসভার বৃহত্তর মানুষের সমর্থন আদায় করতে পূর্বের ন্যায় গণস্বাক্ষর কর্মসূচিতে আরও জোর দেওয়া হবে। পাশাপাশি বাংলার নবজাগরণের প্রাণপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বীরসিংহ গ্রামকে রেল মানচিত্রে যুক্ত করতে তিনি আগামী ২৮ জুলাইয়ের গণ কনভেনশনে উপস্থিত হতে ও সারা বছরব্যাপী রেলপথের দাবিটিকে প্রাসঙ্গিক রূপে ধরে রাখতে ঘাটাল লোকসভার আপামর জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি