এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

গ্রামবাসীদের আনন্দ দিতে ঘাটালের যুবকদের উদ্যোগে জগদ্ধাত্রী পুজোর আয়োজন

Published on: November 14, 2021 । 9:12 AM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: জগদ্ধাত্রীপুজো মানেই প্রথমেই মনে আসে চন্দননগরের কথা। কিন্তু সেই পুজো দেখতে গেলে যেতে হবে অনেক দূর। গ্রামের সবার পক্ষে যেটা সম্ভব নয়। এই চিন্তাভাবনা থেকেই গ্রামের কয়েকজন যুবক মিলে গ্রামেই শুরু করলেন জগদ্ধাত্রী পুজোর আয়োজন। যাতে করে গ্রামের আবাল-বৃদ্ধ-বণিতা এই পুজোটির আনন্দ উপভোগ করতে পারে। চন্দননগরের মত হয়তো আলোর রোশনাই নেই, কিন্তু আনন্দের রোশনাইয়ের বিন্দুমাত্র অভাব নেই এই খানজাপুরের জগদ্ধাত্রী পুজোটিতে।

খানজাপুর এভারগ্রিন ক্লাবের উদ্যোগে এই জগদ্ধাত্রীপুজোটি এবছর চতুর্থ বছরে পদার্পণ করল। ক্লাবের সভাপতি সুব্রত মাজী, সম্পাদক দেবব্রত পাত্র, কোষাধ্যক্ষ শুভেন্দু বেরা সহ শুভেন্দু সামন্ত, প্রদীপ চক্রবর্তী, সুব্রত পাত্র, তাপস মন্ডল, দিব্যেন্দু সামন্ত, কার্তিক সানকি, তন্ময় সাউ, স্নেহময় চক্রবর্তী, ইন্দ্রনীল দোলুই, প্রকাশ বেরা, সমর কুইল্যারা বলেন, আমাদের গ্রামের মূলত প্রায় সব পুজোই হয়, তার মধ্যে খানজাপুরের রথের সুখ্যাতি রয়েছে মহকুমা জুড়ে। কিন্তু জগদ্ধাত্রী পুজোটি ছিল না। তাই আমরা ক’জন এবং গ্রামবাসীদের সহযোগিতায় এই পুজোর আয়োজন করি। গতবছর কোভিডের কারনে সেভাবে আয়োজন করা না গেলেও এবছর আমরা নব উদ্যমে পুজোটি করছি। পুজোটিকে ঘিরে চারদিন ধরে নানান খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পরমান্ন বিতরণ সহ নানান প্রতিযোগিতা ও বিনোদনমূলক অনুষ্ঠান হয়ে থাকে। আশপাশের গ্রাম থেকেও বহু মানুষ এই পুজোটির আনন্দে মেতে উঠেন।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব