এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

একদা চোলাই মদের ব্যবসাকেন্দ্রে এখন শিক্ষার আলো ফুটছে, ঘাটালের গোপমহলের বিদ্যাসাগর পল্লীতে পালিত হল বিদ্যাসাগরের মৃত্যু দিবস

Published on: July 29, 2021 । 9:46 PM

পাপিয়া বন্দ্যোপাধ্যায়, স্থানীয় সংবাদ, ঘাটাল:  অন্ধকার গলি থেকে আলোর উত্তরণ। একদা চোলাই মদের ব্যবসা কেন্দ্রে শ্রদ্ধার সঙ্গে পালিত হল বিদ্যাসাগরের মৃত্যু দিবস। ঘাটালের গোপমহল গ্রামের মালিক পাড়া তথা বিদ্যাসাগর পল্লীতে বিদ্যাসাগরের মৃত্যু দিবস পালন করল ক্ষুদে পড়ুয়ারা। কয়েকমাস আগে এই মালিক পাড়ার নাম বদলে রাখা হয়েছিল বিদ্যাসাগর পল্লী। আজ ২৯ জুলাই, বৃহস্পতিবার সেই পাড়া থেকেই একদল পড়ুয়া বিদ্যাসাগরের মৃত্যু দিবস স্মরণ করল। ঘাটালের গোপমহল গ্রামের ওই বিদ্যাসাগর পল্লীর বাচ্চারা পড়াশুনা থেকে দূরেই থেকেছে বরাবর। তার কারণ হিসেবে দায়ী ওখানকার পরিবেশ, পরিবারের গাফিলতি, আর্থিক অক্ষমতা। এছাড়াও ওই পাড়ায় একটা সময় রমরমিয়ে তৈরি হত মদ, বসত চোলাই মদ খাওয়ার আসর। পাড়ার মহিলা সমেত বাচ্চারা প্রমীলা বাহিনী তৈরি করে ওই মদের সমস্ত ভাটি ভেঙে পাড়ায় মদ তৈরির কারবার পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয় আশপাশে বেশ কয়েকটি গ্রামে তারা একইভাবে হানা দিয়ে সব ভাটিগুলোকে তছনছ করে দিয়েছে। আজও এই সব গ্রামগুলোতে  প্রকাশ্যে মদ তৈরি তো দূরে থাক মদ বিক্রি পর্যন্ত হয় না। এইসমস্ত পরিবেশ পরিস্থিতিকে অতিক্রম করে বাচ্চারা সুস্থ সংস্কৃতির দিকে যে এগিয়ে যাচ্ছে তার প্রকৃষ্ট উদাহণ এই পড়ুয়ারা। মৌসুমী, লাবণী, বিক্রমের মত মাধ্যমিক পরীক্ষার্থীরা পুরোনো সবকিছুকে পেছনে ফেলে  এই ২০২১ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হল। কয়েক বছর আগেও এই সাফল্য ওই পাড়ার কাছে ছিল কল্পনাতীত। বেশিরভাগ ছেলেরাই প্রাইমারি স্কুল ছাড়ার সাথে সাথেই পড়াশুনা ছেড়ে কাজে চলে যেত। কিন্তু আজ ওই সমস্ত পড়ুয়াদের যে স্কুল ছুট হওয়া থেকে বাঁচিয়ে এই মাধ্যমিকের গণ্ডি পার করেছে এটা ভেবে অবাক ওই পাড়ার অনেক অভিভাবক।

২০১২ সালেই ওই পাড়ার সমস্ত বাচ্চাদের নিয়ে, বিভিন্ন পরিকল্পনা করে পড়ানোর  ব্যবস্থা করা হয়। মাঝে মধ্যেই সাংস্কৃতিক অনুষ্ঠান, ফিস্ট এমনকি বিদ্যাসাগরের জন্মস্থান পরিদর্শনের মত সুযোগ ও রাখা হয়েছিল ওই পড়ুয়াদের আনন্দ ও নানান বিষয় জানার উদ্দেশ্যে। এই ধরনের কার্যক্রম চালানোর দায়িত্ব নিয়েছিলেন শুকদেব দোলই, দেবব্রত বন্দ্যোপাধ্যায়, রূপেশ মালিক, প্রতাপ মালিক সহ আরো কিছু সমাজ সচেতন ব্যক্তিরা।

পড়াশুনা চালাবার উদেশ্যে যে পাঠশালা খোলা হয়েছে তার যার নাম দেওয়া হয়েছে বোধোদয়। ওই পাঠশালার পড়ুয়ারা এবং অভিভাবকরা পঞ্চায়েত প্রধান জয়দেব দোলই-এর কাছে দাবী জানিয়েছে যেন বাচ্চাদের পড়াশুনা চালানোর জন্য একটি আলাদা রুম করে দেওয়ার ব্যবস্থা করা হয় এবং যারা এইবছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, পরবর্তীকালে যাতে তাদের দেখে পাড়ার আরও পড়ুয়ারা উদ্বুদ্ধ হয় তার জন্য পরীক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। অবশ্য জয়দেববাবু এই বিষয়ে সমর্থন জানিয়েছেন এবং তিনি বাচ্চাদের কথা রাখবেন আশ্বাস দিয়েছেন।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান পরীক্ষায় পার্বতীপুর মুকুন্দপুর হাইস্কুলে পরীক্ষা দিল ১২২ জন

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

প্রজাতন্ত্র ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভেল ২০২৬ এর পলিসি ডিবেট কম্পিটিশন এর জাতীয় চূড়ান্ত পর্বে

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

বিকশিত ভারত ২০৪৭

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন