এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটল-পাঁশকুড়া সড়কেও রয়েছে বিপজ্জনক সেতু!

Published on: September 9, 2018 । 12:53 AM

নিজেস্ব প্রতিনিধি,খুকুড়দহ: ব্রীজের উপর চলছে বিকিকিনি৷ অবাধে চলছে পন্যবাহী ওভার লোডেড ট্রাক৷ পশ্চিম মেদিনীপুরের ঘাটাল-পাঁশকুড়া সড়কের খুকুড়দহ স্টপেজের কাছে দুর্বাচটি ক্যনেলের ওপর গড়ে তোলা সেতুটি বেশ কয়েক বছর আগেই দুর্বল ঘোষনা করেছিল পি.ডাব্লু.ডি৷ কেবল এটুকুই! তার পরে নাম মাত্র সংস্কার ছাড়া কিছুই কাজ হয়নি অভিযোগ নিত্য যাত্রী থেকে এলাকাবাসীর৷ রাজ্যে বেশ কয়েকটি সেতু দুর্ঘটনার পরে হালে ঘোষনা করা হয়েছে ২০ চাকার লরি এই রাজ্যে প্রবেশ করতে আর পারবে না! কিন্তু এতেও যে সমস্যার সমাধান হবে এমনটা অনেকেই মনে করছেন না৷ ওভারলোডেড গাড়িগুলি দুর্বল সেতুর উপরদিয়ে ওই ভাবে যাওয়া-আসা না রোখা হলে সমস্যায় আবারো পড়তে হতে পারে , এমনটাই আশঙ্কা করছেন নিত্য যাত্রীরা৷

ভিডিও লিঙ্ক: https://youtu.be/NjvBDtq9LcM

বান্টি

▪️সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’। মো: 97751 15364