শ্রীকান্ত ভূঁইয়া, স্থানীয় সংবাদ,ঘাটাল:ফুটপাতের উপর ফাস্টফুডের দোকান বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা, পরে হাতাহাতির ঘটনা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির দাসপুর থানার পুলিশ।
জানা গিয়েছে, ঘাটাল–মেচগ্রাম সড়কের গৌরা কালীবাজার প্রতীক্ষালয়ের সামনে রাস্তার উপর RB নামক একটি ফাস্টফুডের চার চাকার গাড়ি নিয়ে বেশ কয়েক মাস ধরে দোকান চালাচ্ছিলেন এক ব্যবসায়ী। বুধবার সন্ধ্যায় ওই জায়গা থেকে দোকান সরানোর কথা জানায় কালীবাজার কমিটি। কমিটির বক্তব্য, রাস্তার উপর দোকান বসায় বাজারে মানুষের ভিড় বাড়ছে এবং দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। কিন্তু ব্যবসায়ী দোকান সরাতে রাজি না হওয়ায় দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়, যা পরে হাতাহাতিতে গড়ায়। খবর পেয়ে দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। ভর সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে গৌরা কালীবাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
ভর সন্ধ্যায় দাসপুরের গৌরা কালীবাজারে তুমুল উত্তেজনা!







