এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বৃহস্পতিবারের পর শুক্রবার রাতে দাসপুরে ফের দু’টি মন্দিরে চুরি, আতঙ্ক এলাকায়

Published on: November 28, 2026 । 2:18 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল:  রাতের অন্ধকারে একই গ্রামের পরপর দু’টি মন্দিরে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল দাসপুর থানার সালামপুর গ্রামে। শুক্রবার রাতে গ্রামের শীতলা মন্দির এবং মহিষপাড়ার মহাপ্রভু মন্দিরে হানা দিয়ে বিগ্রহের সোনা ও রুপোর গয়না চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। খোয়া যাওয়া সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকার বেশি হবে বলে জানা গিয়েছে।  পুলিশ জানিয়েছে, অভিযোগ হলে ঘটনার তদন্ত শুরু হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, সালামপুর গ্রামের শীতলা মন্দির থেকে রামচন্দ্র, জানকীনাথ ও নারায়ণ ঠাকুরের রুপোর পৈতে চুরি গিয়েছে। অন্যদিকে, মহিষপাড়ার মহাপ্রভু মন্দির থেকে রাধাকৃষ্ণ বিগ্রহের সোনার চুড়ি, গলার সোনার চেন, রুপোর বালা ও রুপোর বাঁশি হাতিয়ে নিয়েছে চোরের দল। পাশাপাশি মহাপ্রভুর রুপোর মুকুটটিও চুরি গিয়েছে বলে অভিযোগ। সকালে বিষয়টি জানাজানি হতেই এলাকায় ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ধরনের চুরির ঘটনা চলতে থাকলে এলাকার সাধারণ মানুষ চরম আতঙ্কের মধ্যে থাকবেন। আগামী দিনে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেজন্য পুলিশ ও প্রশাসনের কাছে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।