এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল শহরের কুশপাতায় মুখোমুখি দুটি গাড়ির সংঘর্ষ

Published on: July 20, 2019 । 11:45 AM

সুমন রায়চৌধুরী: ঘাটাল শহরে দুটি মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ। আজ ২০ জুলাই বেলা সাড়ে ১০টার সময় ওই দুর্ঘটনাটি ঘটে ঘাটাল-পাঁশকুড়া সড়কের কুশপাতাতে। সংঘর্ষের ফলে  দুমড়ে-মুচড়ে যায় একটি মালবাহী গাড়ি। অন্য একটি গাড়ির তেল ট্যাঙ্ক ফেটে গিয়ে রাস্তায় তেল ছড়িয়ে পড়ে। ওইই দুর্ঘটনাকে কেন্দ্র করে   কিছুক্ষণ ঘাটাল-পাঁশকুড়া সড়কে যান চলাচল ব্যহত হয়। ঘাটাল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ওভার লোডেড লরি দাসপুরের দিক থেকে ঘাটাল শহরের দিকে আসছিল। ওই সময় অন্য একটি ছোট মালবাহী গাড়ি দাসপুরের দিকে যাচ্ছিল। ওভার লোডেড লরিটি নিয়ন্ত্রণ হারিয় ছোট গাড়িকে ধাক্কার মারলে ছোট গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। বড় লরিটির ডিজেলের ট্যাঙ্ক ফেটে গেলে রাস্তায় ডিজেল ছড়িয়ে পড়ে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad