এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

পাঁচ হাজার গাছ লাগানোর উদ্যোগ নিল দাসপুরের রামপুর নেতাজি ইয়ংস্টার সংঘ

Published on: August 17, 2023 । 10:53 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ: পাঁচ হাজার গাছ লাগানোর উদ্যোগ নিল দাসপুরের রামপুর নেতাজি ইয়ংস্টার সংঘ। সম্প্রতি ১৫ আগস্ট ৭৭তম স্বাধীনতা দিবস পালন উপলক্ষ্যে সাতাত্তরটি বৃক্ষ রোপন করে দিনটি পালন করে ওই সংঘ। ওই সংঘের সম্পাদক স্বপন ভৌমিক বলেন, এখন দিকেদিকে যেভাবে বৃক্ষছেদন হচ্ছে সেভাবে গাছ রোপন হচ্ছে না। তাই পরিবেশের ভারসাম্য হারিয়ে যাচ্ছে, ফলত অসহনীয় গরম সহ প্রকৃতি তার বৈচিত্র্য হারাচ্ছে। এমত অবস্থায় সংঘের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে স্থানীয়রা। সংঘের সদস্যরা বলেন, আমরা শুধু এবছর নয় প্রতিবছরই বৃক্ষ রোপন সহ নানা সামাজিক কর্মসূচি গ্ৰহন করে থাকি। পরবর্তীকালে এলাকায় ধাপে ধাপে পাঁচ হাজার গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। যা থেকে এলাকায় পরিবেশের ভারসাম্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধি পাবে। তাঁরা বলেন, এইভাবেই সমস্ত ক্লাব, প্রতিষ্ঠান বা ব্যক্তিগত উদ্যোগে সবাই যদি গাছ লাগাতে শুরু করে তবে আমরা আগামীদিনে সুস্থভাবে বাঁচতে পারব।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব