এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বীরসিংহ হাইস্কুলে ২৮ ফেব্রুয়ারি বিজ্ঞান বিষয়ক কর্মশালার আয়োজন

Published on: February 24, 2020 । 9:22 AM

রবীন্দ্র কর্মকার: ২৮ ফেব্রুয়ারি শুক্রবার বীরসিংহ ভগবতী বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একদিনের বিজ্ঞান বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে।  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবার্ষিকী এবং জাতীয় বিজ্ঞান দিবস উদযাপন উপলক্ষ্যে এই কর্মশালাটি হবে। মেদিনীপুর কলেজ, বিদ্যাসাগর ট্যালেন্ট হান্ট এবং যশোড়া বিদ্যাসাগর মানব বিকাশ কেন্দ্রের যৌথ উদ্যোগে কর্মশালাটির আয়োজন বলে জানান যশোড়া মানব বিকাশ কেন্দ্রের সম্পাদক তথা অবসরপ্রাপ্ত শিক্ষক অশোক পাল। এইদিন  সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে চলবে কর্মশালাটি। মাঝে থাকবে আহারের বিরতি। একদিনের ওই কর্মশালাতে অংশ নেবে বীরসিংহ ভগবতী বিদ্যালয় এবং বীরসিংহ বিদ্যাসাগর  বালিকা বিদ্যাপীঠের ৫০ জন শিক্ষার্থী। এছাড়াও ভগবতী বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ১৫জন একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রী ওই কর্মশালায় থাকবে।

মূলত ল্যাবমুখী ওই কর্মশালায় ছাত্র-ছাত্রীদের দুটি ভাগে ভাগ করে পর্দাথ, রসায়ন ও জীববিদ্যার ওয়ার্কসপ হবে। কর্মশালার শেষ একঘন্টা শিক্ষার্থীদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া হবে। ছাত্র-ছাত্রীরা তাদের প্রতিক্রিয়া জানাবে। বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় থাকবে বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীরা।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

প্রজাতন্ত্র ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভেল ২০২৬ এর পলিসি ডিবেট কম্পিটিশন এর জাতীয় চূড়ান্ত পর্বে

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

বিকশিত ভারত ২০৪৭

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল