এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

কৃষক আন্দোলনের বিজয় উদযাপন দাসপুরে

Published on: November 26, 2021 । 11:09 PM

সন্দীপ ভৌমিক,দাসপুর:তিনটি কেন্দ্রীয় আইন বাতিল করেছে কেন্দ্র। মোদী সরকারের সেই সিদ্ধান্তকে কৃষকদের জয় হিসেবে উদযাপন করছে সারা রাজ্যের সাথে তৃণমূলের দাসপুর ১ ও ২ ব্লক তৃণমূলের কিষাণমোর্চা। তিন কৃষি আইন বাতিলের সিদ্ধান্তকে কৃষকদের জয় হিসেবে উদযাপন করতে আজ শুক্রবার দাসপুর থানা এলাকায় একাধিক জায়গায় তৃণমূলের তরফে পথসভা করতে দেখা গেল। দাসপুর ১ ব্লকের বাসুদেবপুর এলাকায় দাসপুর ১ ব্লক তৃণমূলের কিষণ মোর্চার তরফে এক পথ সভা হয়। অন্যদিকে দাসপুর ২ ব্লকের গৌরা গ্রাম পঞ্চায়েতের রামপুরে দাসপুর ২ ব্লক কিষান মোর্চার ডাকে এক পথ সভা হয়। উপস্থিত ছিলে তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা কমিটির কিষাণ মোর্চার নেতৃত্ব তথা দাসপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব