এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের শ্রীবরাতে বঙ্গীয় সঙ্গীত পরিষদের উদ্যোগে অঙ্কন পরীক্ষা হল

Published on: September 28, 2022 । 6:12 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ: অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত করল দাসপুর-২ ব্লকের বঙ্গীয় সঙ্গীত পরিষদ। ২৪ সেপ্টেম্বর শ্রীবরা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ওই অঙ্কন পরীক্ষায় প্রায় ৭২ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। চিত্রাঞ্জলীর শিক্ষক দেবাশিস মণ্ডলের উদ্যোগে পরীক্ষাটি সম্পন্ন হয়। পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দেবাশিস চক্রবর্তী ও মেদিনীপুরের অর্পিতা মণ্ডল। উপস্থিত ছিলেন চরমানকুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কৃষ্ণা বেরা, শিক্ষক বাপন সামুই, কৌশিক বেরা, রজনী মণ্ডল, পরিতোষ পাল, গণেশ চক্রবর্তী, নবকুমার রাউৎ, কার্তিক মণ্ডল, গৌতম ভট্টাচার্য্য সহ অনেকেই। বঙ্গীয় সঙ্গীত পরিষদের পাশে যাঁরা সারা বছর থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন সুনীত কুমার মণ্ডল, জীবন সামন্ত, দেবপ্রসাদ চক্রবর্তী, রবীন্দ্র পাত্র, পরিমিতা সাম দে, পর্ণশ্রী ব্যানার্জী, পুতুল রানী সেনাপতি, সেখ শ্যামসুজ জামাল আলি সহ অনেকেই। ওই অঙ্কন পরীক্ষাটি হওয়ায় এলাকাবাসী খুবই খুশি।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান পরীক্ষায় পার্বতীপুর মুকুন্দপুর হাইস্কুলে পরীক্ষা দিল ১২২ জন

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

প্রজাতন্ত্র ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভেল ২০২৬ এর পলিসি ডিবেট কম্পিটিশন এর জাতীয় চূড়ান্ত পর্বে

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

বিকশিত ভারত ২০৪৭

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন