এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চোখের আলো নেই! আলোক উৎসবে মাতছে দাসপুর বৈকুণ্ঠপুর নিম্বার্ক মঠের দৃষ্টিহীন ছাত্রছাত্রীরা

Published on: November 6, 2018 । 1:18 PM

সৌমেন মিশ্র,দাসপুর:কালীপুজো মানেই বাহারী আলোয় মাতোয়ারা সারা দেশ। রঙ বে রঙের চোখ ধাঁধাঁনো আলোর বন্যায় গা ভাসাবো আমরা। দৃষ্টিনন্দন আলোর চাকচিক্য দেখে আনন্দিত হব।
চোখের আলো নেই! ওদের কাছে সারা বিশ্ব সারা বছর ধরেই গভীর আঁধারে মগ্ন। তবুও দাসপুরের বৈকুন্ঠপুর নিম্বার্ক মঠের দৃষ্টিহীন  পড়ুয়ারা মাতবে এই আলোক উৎসবে। চোখের দৃষ্টি নয় মনের দৃষ্টিতে তৈরি তাদের প্রদীপ আজ আলোকিত করবে তাদেরই প্রিয় আশ্রমকে। এই আনন্দে সকাল থেকেই ফুরফুরে মেজাজে দৃষ্টিহীন মৃত্যুঞ্জয়, লক্ষ্মণেরা।

মঠের আচার্য ড. সুবাস ত্রিপাঠী জানালেন,কয়েক বছর ধরেই তাঁর ছাত্রছাত্রীরা নিজেদের হাতেই এই মাটির প্রদীপ বানাচ্ছে। আগে এই কালীপুজোর দিনে ওদের ভীষণ মন খারাপ হত। পরে আচার্যের পরামর্শেই মঠের শিক্ষার্থীদের কাদার ডালা মেখে প্রদীপ তৈরি শেখানো হয়। প্রথম-প্রথম একটু সমস্যা হলেও আজ ওরা যথেষ্ট ভালো প্রদীপ বানায়। ছাত্রছাত্রীদের তৈরি প্রদীপ জ্বালিয়েই এখন মঠে কালী পুজো,দীপাবলি পালন করা হয়।

দৃষ্টিহীন ছাত্র লক্ষণ সামন্ত বলে,কালীপুজোর দিনে আমাদের এখন আর মন খারাপ করে না। আমারা ভীষণ খুশি হই যখন শুনি আমাদের তৈরি প্রদীপে আমাদের গোটা আশ্রম আলোকিত হয়েছে। এ এক অন্য অনুভূতি!

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে