এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ন্যুব্জ শরীরে প্রতিমা তৈরি করছেন দাসপুরের অশীতিপর বৃদ্ধ

Published on: February 9, 2019 । 10:48 PM

তৃপ্তি পাল কর্মকার:  পঞ্চাশ বছর ধরে প্রতিমা তৈরি করে দিন গুজরান করছেন আশির কোটার কিশোরীমোহন সাঁতরা।  বাড়ি দাসপুর-২ ব্লকের ইসবপুর গ্রামে। ছেলে, স্ত্রী সহ নিজেও ভুগছেন নানান রোগব‍্যাধিতে। এক নাতনী এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। অন্য এক নাতনী অটিজম আক্রান্ত প্রতিবন্ধকতা নিয়ে বড় হচ্ছে। অর্থাভাবে চিকিৎসার ব‍্যবস্থাও সেভাবে করতে পারেনি পরিবারটি। তাই পরিবারের সবাই মিলে প্রতিমা তৈরিতে হাত লাগায়। এমনকী অটিজম আক্রান্ত বাচ্চাটিও সাহায্য করে।

জমিজমা সেভাবে নেই, প্রতিমা তৈরিতেও সেভাবে লাভ কিছু নেই। সরকারি কোনও সাহায্যও আজ পর্যন্ত পাননি বলে জানান কিশোরীবাবু। কিশোরীবাবুর প্রতিবেশী অপর্ণা অধিকারি বলেন সরকারি কোনও শিল্পীভাতা পেলে পরিবারটি খুব উপকৃত হত। দাসপুরের বিধায়ক মমতা ভুঁইঞা বলেন, কিশোরীবাবুর কথা জানতাম না। বিষয়টি নিয়ে ভেবে দেখব।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

দেড় মাসের বিবাহিত জীবন,স্বামীর সাথে মা আরও ৪ টি প্রাণ শেষ!

বিশ্ব পরিবেশ দিবসে ঘাটাল বি.এড.কলেজ ক্যাম্পাসে ভেষজ উদ্যানের সূচনা

ঘাটালের এই বৃদ্ধের দিনকাটে কলকাতার কালীঘাটে ভিক্ষা করে, ফিরতে চান ছেলেদের কাছে নিজের বাড়িতে!

দাসপুরে পুলক মাস্টারের হাত ধরে নাট্য বিপ্লব,সময়ের বাইরে গিয়ে শিক্ষকের নাট্য চর্চা

ঘাটাল জুড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা! মর্মান্তিক মৃত্যু! প্রাণ বাঁচাতে যা করবেন। দেখে রাখুন দুর্ঘটনার কবলে পড়ে চেনা অচেনা মানুষগুলো প্রাণে বেঁচে যেতে পারেন

উচ্চ বেতনের চাকরি ছেড়ে জনসেবার উদ্দেশ্যে IAS পরীক্ষার প্রস্তুতি! ঘাটালে কর্মশালায় জেলাশাসকের বক্তব্যে আপ্লুত ছাত্রছাত্রীরা