এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বিশ্ব পরিবেশ দিবসে ঘাটাল বি.এড.কলেজ ক্যাম্পাসে ভেষজ উদ্যানের সূচনা

Published on: June 6, 2024 । 11:14 AM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: ‘ঘাটাল কলেজ অফ এডুকেশন’ পরিচালিত ‘গ্রিন ক্লাব’- এর মাধ্যমে “বিশ্ব পরিবেশ দিবস” উদযাপন করল ঘাটাল বি.এড. কলেজ। কানাড়া ব্যাংকের ঘাটাল শাখার ম্যানেজার পৌমিতা  দাস চারা গাছ রোপণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

কলেজের কর্ণধার অধ্যাপক প্রবীর মাইতি জানান, কলেজের পরিচালকবৃন্দ, বি. এড. এবং ডি.এল. এড. বিভাগের অধ্যাপক শিক্ষার্থী, শিক্ষাকর্মীসহ উপস্থিত সকলেই কলেজ প্রাঙ্গণে চারাগাছ রোপণ করেন। কলেজ ক্যাম্পাসের মধ্যেই সংক্ষিপ্ত পরিসরে একটি ‘ভেষজ উদ্যান’ (Medicinal Garden) তৈরি করবেন বলেও প্রবীরবাবু জানান। কারণ ভেষজ উদ্ভিদের গুণাগুণ বা উপকারিতা এবং গাছের সঙ্গে পরিচয় হওয়া খুবই জরুরি। সেই উপলক্ষে আজ একটি আমলকি গাছের চারা রোপণ করে বাগানের শুভ সূচনা হয়। এছাড়াও বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপন করা হয়। আসন্ন ‘অরণ্য সপ্তাহ’ (১৪- ২০ জুলাই) উদযাপনও করবেন বলে জানান কলেজ কর্তৃপক্ষ। অনুষ্ঠান ঘিরে উপস্থিত সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

দাসপুরের নীলাদ্রিশেখর সিনহা মধ্যশিক্ষা পর্ষদের সচিব পদে মনোনীত

নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান পরীক্ষায় পার্বতীপুর মুকুন্দপুর হাইস্কুলে পরীক্ষা দিল ১২২ জন

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

প্রজাতন্ত্র ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভেল ২০২৬ এর পলিসি ডিবেট কম্পিটিশন এর জাতীয় চূড়ান্ত পর্বে

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

বিকশিত ভারত ২০৪৭