এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বিজেপিকে এক হাত নিয়ে পরোক্ষে তৃণমূলের হাত ধরেই কি খোলা হল বকুলতলায় সিপিএমের পার্টি অফিস?

Published on: June 23, 2019 । 4:32 PM

দীর্ঘ চার বছর পর খোলা হল মামুদপুরের সিপিএমের শাখা অফিস। ২০১৬ এর বিধান সভা নির্বাচনে রাজ্যে দ্বিতীয়বার তৃণমূল ক্ষমতায় আসার পর ঘাটাল মহকুমার অনেক পার্টি অফিসই বন্ধ করতে হয়েছিল ৩৪ বছর ক্ষমতায় থাকা সিপিএম কে। বাদ পড়েনি দাসপুর থানার বকুলতলায় মামুদপুরের সিপিএমের শাখা অফিসও।

রবিবার ২৩ শে জুন সকালে সিপিএমের কর্মী সমর্থকরা এলাকাবাসীদের সাথে নিয়ে তাদের পার্টি অফিস নিজেরাই খুলে নেন। এদিন তৃণমূল ছেড়ে বেরিয়ে আসা কয়েকজন কর্মী সমর্থকও তাঁদের তৃণমূল ছাড়ার কারণ এবং সিপিএমে যোগ দেওয়ার প্রয়োজনীয়তা জানালেন।

Join our Whatsapp group

রবিবার সকালে হঠাৎ আবার সিপিএমের পার্টি অফিস খোলা হল- এতদিন বন্ধ থাকা পার্টি অফিস হঠাৎ কেন এবং কাদের সহযোগিতায় খোলা হল? এর পিছনে বিজেপির তরফে কোনো সমর্থন আছে কিনা এইসব বিষয়ে সিপিএমের নেতাদের প্রশ্ন করা হলে তাঁরা জবাবে কী বললেন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক