এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে আগুনে পুড়ল বাড়ি,মেয়ের বিয়ের টাকা সব!

Published on: February 21, 2019 । 9:25 PM

ঘাটাল থানার মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ধরমপুর গ্রামে আগুনে ভস্মীভূত হয়ে সর্ব শান্ত হল একটি পরিবার।

আজ ২১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আগুনে পুড়ে যায় মোহনপুর গ্রাম পঞ্চায়েতের ধরমপুর গ্রামের গগম দোলইয়ের খড়ের চালের বাড়ি। বাড়ির মালিক মোহন বাবু জানান,বাড়িতে জমি বিক্রির লক্ষাধিক নগদ টাকা ছিল। এই আগুনে সেটাকার বেশিরভাগটাই পুড়ে গেছে। পুড়েছে বাড়ির যাবতীয় আসবাব,বাসন,জামাকাপড় সব। দোলই পরিবার সূত্রে জানাগেছে বাড়ির গ্যাসের সিলিন্ডার থেকেই আগুন লেগে ভস্মীভূত হয়েছে তাদের বাড়ি।

সারাদিন খাটাখাটনির পর বিকেল সাড়ে পাঁচটা নাগাদ একটু চায়ের আর্জি জানান গগনবাবু। তড়িঘড়ি চা বানাতে গিয়ে চায়ের জোগাড় করে গ্যাস জ্বালাতেই লেলিহান অগ্নিশিখা মুহূর্তে গিয়ে লাগল গগন বাবুদের বাড়ির খড়ের চালে।

না! আর সময় পাননি! চোখের সামনে ভস্মীভূত হতে থাকে মাথা গোঁজার একমাত্র ঠাঁইটা। আগুনের আলোকে পাড়া প্রতিবেশী ছুটে এসে কোনক্রমে জ্বলন্ত সিলিন্ডারকে ঠেলে ফেলে পুকুরে। ততক্ষণে পুড়ে ছাই হয়েছে বাড়ি এবং বাড়ির যাবতীয় সব। সাথে পুড়ে ছাই প্রায় দু লক্ষ টাকা।

পরিবারের পক্ষে জানানো হয়েছে,যেটুকু জমি ছিল তার কিছু বিক্রি করে শুরু হয়েছিল পাকা বাড়ি তৈরির কাজ। কয়েকদিনের মধ্যেই ছাদ ঢালাই। সেই ছাদ ঢালাইয়ের জন্য প্রায় দু লক্ষ নগদ জমিবিক্রিরই টাকা রাখাছিল বাড়িতে। আজ আগুনে সে সম্বল টুকুও প্রায় শেষ। অধিকাংশ নোটই পুড়ে গেছে। যে কটি নোটকে রক্ষাকরা সম্ভব হয়েছে সেগিলির বেশিরভাগই পোড়া।

স্থানীয় পঞ্চায়েত সদস্য অরুন বড়দোলই জানান,ঘটনাস্থলে দমকল ও ঘাটাল পুলিস পৌচ্ছেছে। পুড়ে যাওয়া টাকা গুলি গননা করে প্রায় ১ লক্ষ ৩১ হাজার টাকার হদিস মিলেছে। তিনি আরও জানান বাড়ির এক মেয়ের বিয়ের জন্য গগন বাবুর বড় বৌমা বেসকিছু টাকা একটি ছোটো ব্যাগে জমিয়ে রেখে ছিলেন। সে ব্যাগ পাওয়া যায়নি। মনে করা হচ্ছে সে ব্যাগটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

গগনবাবুর পরিবার তেমন স্বচ্ছল নয় যে আবার টাকা লাগিয়ে নতুন বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ শেষ করতে পারবেন।

বাড়ি নেই! নতুন বাড়ি তৈরির রসদ নেই! রাতে খাবার কিচ্ছু নেই!

এখন দেখার প্রশাসন গগনবাবুর এই দুর্দিনে কতটা সাহায্য করতে পারে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে