নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: সাবস্টেশনের পূর্বনির্ধারিত রক্ষণাবেক্ষণের কাজের জন্য চন্দ্রকোণা থানার শ্রীনগর ৩৩/১১ কেভি সাবস্টেশনে আগামী কাল ৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার সকাল ৮ থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের ঘাটাল ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সৌরভ মণ্ডল জানিয়েছেন, সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। রক্ষণাবেক্ষণ চলাকালীন প্রত্যেক গ্রাহকদের কাছে আমরা পূর্ণ সহযোগিতা আশা করছি। তবে আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকলে রক্ষণাবেক্ষণের এই কর্মসূচিটি স্থগিত রাখা হতে পারে।

মঙ্গলবার শ্রীনগর-রামজীবনপুর এলাকায় বিদ্যুৎ থাকবে না






