এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

নন্দনপুর ১ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে হল স্বেচ্ছায় রক্তদান শিবির

Published on: October 2, 2020 । 7:03 PM

ইন্দ্রজিৎ মিশ্র:রক্তের চাহিদা মেটাতে এবার এগিয়ে এল গ্রাম পঞ্চায়েত। জেলার দাসপুর ১ ব্লক এলাকার নন্দনপুর ১ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শুক্রবার হল স্বেচ্ছায় রক্তদান শিবির। গ্রাম পঞ্চায়েতের এই উদ্যাগে পাশে দাসপুর ১ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিকাশ বস্কর এবং দাসপুরের বিধায়ক মমতা ভুঁইঞা,সাথে দাসপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক।

গ্রাম পঞ্চায়েতের প্রধান কমল কৃষ্ণ সামন্ত জানান জানান,করোনা পরিস্থিতে রক্তের চাহিদা মেটাতেই তাঁদের এই উদ্যোগ। এদিন ৪ জন মহিলা সহ মোট ৬৩ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। সবুজ বাংলা গড়ার লক্ষ্যে প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়েছে।

ইন্দ্রজিৎ মিশ্র

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। দাসপুর থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 8641911627/8537002125/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব