এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভরতার দোরগড়ায় ঘাটালের যুবক-যুবতীরা

Published on: December 6, 2024 । 9:54 PM

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ, প্রশিক্ষণ শেষে কাজের ব্যবস্থা করা, এই মডেলের মাধ্যমে উপার্জনের সুযোগ তৈরি হলো মহকুমার যুবক-যুবতীদের! ঘাটাল মহকুমার ১৪ জন যুবক যুবতী পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি ও দক্ষতা উন্নয়ন দপ্তরের অন্তর্গত ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে উপকৃত হলেন। ঘাটাল লায়ন্স ক্লাব এর আয়োজনে চলতি বছরের জানুয়ারি মাস থেকে প্রথম পর্যায়ে ৩৪ জন যুবক-যুবতীদের স্বাস্থ্যকর্মী হিসেবে প্রশিক্ষণ দেয়ার কাজ শুরু হয়েছিল। ১০ নভেম্বর ২০২৪ পরীক্ষা শেষ হলে তাদের মধ্যে ১৪ জন চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হন। আজ ৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উত্তীর্ণদের শংসাপত্র তুলে দেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে মহকুমা শাসক বলেন, সরকারি সহযোগিতায় বিভিন্ন সংস্থা ও উদ্যোক্তারা চাইলে এমন স্বল্প মেয়াদী ট্রেনিং এর আয়োজন করতে পারেন। এছাড়াও কোন উদ্যোগপতি প্রতিষ্ঠানের জন্য, দক্ষ কর্মী নিয়োগের জন্য আবেদন জানালে, প্রশিক্ষিত যুবক-যুবতীদের হদিস দেওয়া সম্ভব। এইজন্য পশ্চিমবঙ্গ সরকার একটি নির্দিষ্ট ওয়েব পোর্টালের ব্যবস্থা রেখেছেন। বর্তমানে ঘাটাল মহকুমার প্রতিটি ব্লক ও পৌরসভায় ‘শিল্পের সমাধান’ শিবিরে এই বিষয়ে বিশদে জানতে যোগাযোগ করা যেতে পারে। ঘাটাল লাইনস ক্লাবের তরফে প্রভাস সামন্ত জানান, প্রশিক্ষিত কর্মপ্রার্থীদের ঘাটালের বিভিন্ন বেসরকারি নার্সিংহোমগুলিতে নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। কয়েকদিনের মধ্যেই তাদের হাতে নিয়োগপত্র তুলে দেয়া হবে। উত্তীর্ণদের মধ্যে চিরঞ্জীব দাস ও রিয়া জানা একযোগে বলেন, শংসাপত্র না থাকায় পাকাপাকিভাবে কর্মসংস্থানের সুযোগ হচ্ছিল না! আবার কোন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেওয়ার মত আর্থিক স্বচ্ছলতাও আমাদের ছিলনা! একেবারে বিনা খরচে প্রশিক্ষণ পেয়েছি। দিন কয়েকের মধ্যে নিয়োগপত্র পেতে চলেছি। এতে কেবল আমাদেরই আনন্দ হচ্ছে না, এই খবরে পরিবারের সকলেই খুব খুশি হয়েছেন।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও