এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য

Published on: April 17, 2023 । 8:35 AM

অনামিকা বন্দোপাধ্যায়, স্থানীয় সংবাদ, ঘাটাল: চন্দ্রকোণায় এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] ভোরবেলা পরিবারের লোকেরা মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন ওই ব্যক্তিকে। মৃত্যুর কারণ স্পষ্ট নয় পুলিশের কাছে। মৃত ওই ব্যক্তইর নাম অচিন্ত্য ধাড়া(৪২)। বাড়ি চন্দ্রকোণা থানার ঝাঁকরা কেওপাট গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যাচ্ছে, ১৬ এপ্রিল রবিবার রাতে খাওয়া-দাওয়ার পর স্বাভাবিক অবস্থাতেই ঘুমাতে গিয়েছিলেন অচিন্ত্যবাবু। কিন্তু ভোরবেলা তাঁর পরিবারের লোকেরা দেখেন তিনি মারা গিয়েছেন। পরিবারের লোকেরা জানাচ্ছেন, রবিবার রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরেছিলেন ওই ব্যক্তি। সেই কারণেই ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান। 

 

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।