এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

পারিবারিক অশান্তি ও শারীরিক সমস্যার কারণেই কি আত্মহত্যা করলেন দাসপুর সাহাচকের বৃদ্ধা?

Published on: November 28, 2022 । 4:00 PM

বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুরে এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। গলায় ফাঁস লাগানো অবস্থায় বৃদ্ধার [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] ঝুলন্ত দেহ তাঁর বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ।  বৃদ্ধার নাম বিমলা মণ্ডল (৭১)। বাড়ি দাসপুর থানার সাহাচক গ্ৰাম পঞ্চায়েতের মহাকালপাতা মণ্ডলপাড়া এলাকায়। ঘটনা সূত্রে জানা গিয়েছে, আজ ২৮ নভেম্বর ভোর ৫টা নাগাদ বাড়ির ছোট বৌমা উমা মণ্ডল বাইরে বেরিয়ে দেখেন বাড়ির রান্নাঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন শাশুড়ি। তার চিৎকারে পরিবারের বাকি সদস্য ও পাড়া প্রতিবেশীরা ছুটে আসেন। পরে দাসপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মৃত দেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য পাঠায়।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে হার্টের সমস্যার পাশাপাশি নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন। ইদানিং মায়ের চিকিৎসার ব্যবস্থা করতে চেয়েছিলেন মেজো ছেলে। মহিলার স্বামী বহু বছর আগেই মারা গিয়েছেন। বৃদ্ধার তিন ছেলে, বৌমা ও নাতি-নাতনি রয়েছে। তাঁরাই মাকে দেখাশোনা করতেন। কিন্তু বৃদ্ধাকে নিয়ে মাঝেমধ্যেই সংসারে অশান্তি লেগে থাকত। পরিবারিক সমস্যা ও শারীরিক সমস্যার কারণেই হয়তো বৃদ্ধা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। প্রাথমিকভাবে এমনটাই মনে করছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক