এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল থানার চৌকা শিব-শীতলা মন্দিরে তালা ভেঙে চুরি হল

Published on: July 3, 2020 । 7:56 PM

নিজস্ব সংবাদাতা: ২ জুলাই গভীর রাতে ঘাটাল থানার চৌকা শিব-শীতলা মন্দিরে তালা ভেঙে চুরি হল। চুরি গিয়েছে বিগ্রহের গায়ের লক্ষাধিক টাকার সোনা রূপার গয়না। এলাকার বাসিন্দা অনুপ কর জানান, পুরোহিত বেলা ১১টা নাগাদ পুজো করতে এসে দেখেন মন্দিরের গেটের তালা ভাঙা এবং বিগ্রহের গায়ের গয়না নেই। পাশাপাশি বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে জানা গিয়েছে রাত দেড়টা নাগাদ তিন দুষ্কৃতী মন্দিরে ঢোকে এবং ২টো নাগাদ বেরিয়ে যায়। একই সঙ্গে পাশাপাশি একটি ভুষিমাল দোকানের তালা ভেঙে চুরি গিয়েছে টাকা মোবাইল ফোন ও কিছু মালপত্র। ঘাটাল থানায় মন্দির চুরির অভিযোগ দায়ের করা হয়েছে।

ইন্দ্রজিৎ মিশ্র

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। দাসপুর থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 8641911627/8537002125/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক