এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে মদ্যপ সঙ্গীর হাতে পায়ে ব্লেড চালাল অপর দুই মদ্যপ

Published on: August 13, 2019 । 2:15 PM

সোমবার রাত প্রায় ১১টায় মদ্যপানকে কেন্দ্র করে বচসা সেই থেকেই হাতাহাতি তারপর একজনের হাতে পায়ে ব্লেড চালিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল অন্য দুই মদ্যপের বিরুদ্ধে। গুরুতর আহত এক এক মদ্যপ দাসপুর হাসপাতালে ভর্তি। আহত ওই ব্যাক্তির পরিবার অপরদুই মদ্যপের বিরুদ্ধে দাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বলে সূত্রের খবর। ঘটনা দাসপুর থানার নন্দনপুর গ্রামের।

সোমবরাতে নন্দনপুর দোলই পাড়ার সনাতন, বাদল ও গুনধর তিনজনে মিলে মদ্যপানের সময় হঠাৎই নিজেদের মধ্যে কথা কাটাকাটি তার পর হাতাহাতি শুরু হয়। অভিযোগ হাতাহাতির সময় সনাতন ও বাদল দুজনে মিলে গুনধরকে মারধর করে সাথে তার হাতে পায়ে ব্লেড চালায়।

গন্ডগোলের আওয়াজ শুনে পাড়ার অন্যরা ছুটে আসে এবং আহত গুনধরকে দাসপুর হাসপাতালে নিয়ে যায়। পরে গুনধরের পরিবার দাসপুর থানায় গিয়ে সনাতন ও বাদলের নামে লিখিত অভিযোগ দায়ের করেছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক