এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে করোনা: এলাকার বাসিন্দাদের স্ক্রিনিং শুরু করল স্বাস্থ্য প্রশাসন

Published on: April 25, 2020 । 4:57 PM

অন্বেষা দত্ত: থার্মাল স্ক্রিনিং শুরু হল ঘাটালের করোনা সংক্রমিত যুবকের বাড়ির এলাকায়। আর কেউ করোনা সংক্রমিত রয়েছে কিনা তা জানার জন্য স্বাস্থ্য প্রশাসন ঘাটালের ১৩নম্বর ওয়ার্ডের সিল করা এলাকায় থার্মাল স্ক্রিনিঙের ব্যবস্থা করছে। এই থার্মাল স্ক্রিনিঙের উদ্দেশ্যে স্বাস্থ্য কর্মীরা সিল করা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে গায়ের তাপমাত্রা চেক করে নিচ্ছেন। প্রত্যেক বাড়ি থেকেই স্ক্রিনঙে সহযোগিতা করা হচ্ছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে। এদিকে সিল করা ১৩ নম্বর ওয়ার্ড শুনশান। স্বাস্থ্য কর্মীদের স্ক্রিনিং আর পুলিশ পাহারা ছাড়া একেবারে নিস্তব্ধ করোনা সংক্রমিত তেরো নম্বর ওয়ার্ড। প্রসঙ্গত এই ১৩ নম্বর ওয়ার্ডে ভাড়াবাড়িতে থাকা এক অ্যাম্বুল্যান্স চালক করোনা সংক্রমিত হবার পর পুলিশ ১৩ নম্বর ওয়ার্ডের একাংশ সিল করে দেয়। ওই এলাকায় বাড়ি থেকে আর কাউকে বেরোতে দেওয়া হচ্ছে না। প্রয়োজনীয় জিনিসপত্রের ওষুধ সবকিছু পুলিশ প্রশাসন পৌঁছে দিচ্ছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক