এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার

Published on: July 7, 2020 । 9:44 AM

নিজস্ব সংবাদদাতা: আজ ৭ জুলাই মঙ্গলবার সকালে দাসপুর থানার খানখানাচকের বাসিন্দা এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার হল।  ওই ছাত্রের নাম সবুজকুমার ভৌমিক। সবুজ সাগরপুর হাইস্কুলের ছাত্র ছিল। এবছর সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। আজ সকালে তার শোবার রুম থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয় বলে দাসপুর থানার পুলিশ জানিয়েছে। পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই মনে করছে।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, গত রাতে সে বাড়িতে স্বাভাবিকই ছিল। আজ সকালে নির্দিষ্ট সময়ে ঘুম থেকে না উঠতে বাড়ির লোকেরা ডাকাডাকি করেন। কোনও ভাবে সাড়া না মিলতে দরজা ভেঙে দেখা যায় সে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে।  পুলিশ মৃতদেহের ময়না তদন্ত করার প্রক্রিয়া শুরু করেছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক