এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল কলেজ: শিক্ষাকর্মীদের ধর্মঘটের জেরে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে অচলাবস্থা

Published on: September 2, 2019 । 10:54 AM

দেবাশিস কর্মকার: আজ ২ সেপ্টেম্বর ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে ধর্মঘটে সামিল হলেন কলেজের

অস্থায়ী শিক্ষাকর্মীরা। আজ সকাল থেকে পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারী সমিতির ওই কলেজ ইউনিটের সদস্যরা গেটের সামনে ব্যানার নিয়ে ধর্মঘটে বসেন। কলেজের গেট বন্ধ করে আন্দোলনকারীরা ধর্মঘটের অঙ্গ হিসেবে অবস্থান করায় কলেজের ছাত্রছাত্রী সহ অধ্যাপক-অধ্যাপিকারা কলেজে প্রবেশ করতে পারেননি। খোলেনি অফিস, হয়নি কোনও ক্লাস। ফলে আজ কলেজে কার্যত অচলাবস্থা দেখা দেয়। পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিনের বেশ কয়েকটি দাবি পূরণ না হওয়ার জন্যই এদিন তাঁরা ধর্মঘটের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। ওই সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলার সহকারী সভাপতি তথা ঘাটাল কলেজের এক অস্থায়ী শিক্ষা কর্মী পলাশ সামন্ত বলেন, ঘাটাল কলেজে মোট ৫৩ জন শিক্ষা কর্মী রয়েছেন। তাঁদের মধ্যে ৪৩ জন অস্থায়ী। ওই ৪৩ জন অস্থায়ী শিক্ষাকর্মী অন্যান্য কর্মীদের মতো নিষ্ঠা ও দায়িত্ব সহকারে পুরোমাত্রায় ডিউটি করলেও নিয়ম মতো বেতন পান না। কাজের সরকারি কোনও স্বীকৃতি নেই। সেজন্যই আজ আমরা ধমর্ঘটে সামিল হয়েছি। আমাদের সবার ৬০ বছর বয়স পর্যন্ত চাকুরি সুনিশ্চিত সহ দাবিগুলি না মেনে নিলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।
প্রসঙ্গত, আজ প্রতিটি কলেজেই ওই সংঠনের পক্ষ থেকে ওই একই ইস্যুতে ধর্মঘট হওয়ার কথা। ওই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ১২ সেপ্টেম্বর তাঁদের বিকাশ ভবন অভিযান কর্মসূচি নেওয়া হয়েছে। দাবি পূরণের আশ্বাস না পেলে সেখানে গণঅবস্থান ও আমরণ অনশন করা হবে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক