এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রাতে বিশেষ ক্যাম্প করে আদিবাসীদের কয়েক শ’ জাতিগত শংসাপত্রের আবেদনপত্র সংগ্রহ করলেন মহকুমা শাসক

Published on: January 29, 2020 । 5:11 PM

তৃপ্তি পাল কর্মকার: তৎপরতার সঙ্গে আদিবাসী সম্প্রদায়ের হাতে জাতিগত শংসাপত্র তুলে দেওয়ার জন্য রাতেই বিশেষ ক্যাম্প করলেন ঘাটালের মহকুমা শাসক। ২৮ জানুয়ারি রাতে দাসপুর-১ ব্লকের জনার্দনপুরে মহকুমা শাসক অসীম পাল নিজে উপস্থিত হয়ে জাতিগত শংসাপত্র পাওয়ার জন্য প্রয়োজনীয় নথি সংগ্রহ করলেন। মহকুমা শাসক বলেন, সন্ধ্যা থেকে ক্যাম্পটি শুরু হয়েছিল। অন্যান্য আধিকারিক ও অফিস কর্মীরাও ছিলেন। রাত সাড়ে ১০টা পর্যন্ত ক্যাম্পটি চলে। প্রায় ৩৫০ আবেদন পত্র সংগৃহীত হয়েছে। খুব শীঘ্রই আবেদনকারীদের শংসাপত্র দিয়ে দেওয়া হবে।
আদিবাসী সম্প্রদায়ের মানুষের অধিকাংশই শ্রমজীবী। তাই তাঁরা দিনের বেলায় ব্যস্ত থাকেন। সেজন্য ওই ব্লকের বেশ কয়েকটি গ্রামের আদিবাসী সম্প্রদায়ের জন্য জনার্দনপুরে রাতেই ক্যাম্প করা হয়েছিল। মাছগেড়িয়া, হরিরাজপুর, দুবরাজপুর, রামদাসপুর, জনার্দনপুর, শ্রীরামপুর, ডিহিপলসা, কাদিলপুর, গোবিন্দপুর, অভিরামপুর,পোস্তঙ্কা সহ বেশ কয়েকটি গ্রামের আদিবাসী সম্প্রদায় রাতেই ক্যাম্পে উপস্থিত হয়েছিলেন। তাঁদের কাছ থেকে ক্যাম্প থেকে সমস্ত নথি নেওয়া হয় এবং স্ক্রুটিনি করে দেখে নেওয়াও হয়।
পোস্তঙ্কার বাসিন্দা আদিবাসী যুবক রাকেশ নায়েক বলেন, আগে জাতিগত শংসাপত্র পাওয়ার ক্ষেত্রে খুবই ঝামেলা পোহাতে হত। এমন সব নথি চাওয়া হত যেগুলো আমরা জোগাড় করতেই পারতাম না। তাই এতদিন আমরা জাতিগত শংসাপত্রের জন্য আবেদনই করতে পারিনি। এই মহকুমা শাসক আসার পর কাগজের বোঝা অনেকটাই কমিয়েছেন। নিয়মেরও সরলীকরণ করেছেন। তাই আমাদের সম্প্রদায়ের এত মানুষ এইভাবে আবেদন করার সুযোগ পাচ্ছেন।

 

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক