এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় কাউন্সিলরের উদ্যোগে সরবত বিতরণ করা হল শিব ভক্তদের

Published on: August 18, 2023 । 11:52 AM

মন্দিরা মাজি, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: চন্দ্রকোণা টাউনের ৬ নম্বর ওয়ার্ড চুড়িপুকুর এলাকায় সমস্ত শিব ভক্তদের সরবত বিতরণ করা হচ্ছে ওই ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে।

আজ ১৮ আগস্ট শুক্রবার শ্রাবণ মাসের শেষদিন অর্থাৎ সংক্রান্তি। শ্রাবণ মাস মানেই শিবের জন্মমাস। তাই এই মাসে শিবভক্তরা শিবের মাথায় জল ঢালতে বাঁক কাঁধে ছুটে যান তারকেশ্বর, রসকুণ্ডু সহ একাধিক বাবার মন্দিরে। আজ শ্রাবণ মাসের শেষদিন তাই ভক্তরা জল ঢালতে বাঁক কাঁধে ছুটে যাচ্ছেন। চন্দ্রকোণা টাউনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ চক্রবর্তীর উদ্যোগে রাস্তা দিয়ে যাওয়া সমস্ত শিব ভক্তদের সরবত দেওয়া হচ্ছে। সৌরভবাবু বলেন, ভক্তরা দীর্ঘ পথ অতিক্রম করে শুধুমাত্র শিবের মাথায় জল ঢালার জন্য যাচ্ছেন। তাই জলদান করে তাদের যদি একটু সেবা করতে পারি তার থেকে বড় কিছু হয় না বলে আমি মনে করি। সকাল ৬ টা থেকে সরবত বিতরণ করা শুরু হয়েছে, চলবে সন্ধ্যা পর্যন্ত। ইতিমধ্যেই হাজার হাজার ভক্তরা যাচ্ছেন ওই রাস্তা দিয়ে।

 

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক