এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

করোনা: ঘাটাল মহকুমায় মানুষের পাশে দাঁড়িয়েছে সিপিএম ছাত্র ও যুব সংগঠন

Published on: May 12, 2021 । 10:42 AM

মন্দিরা মাজি👆স্থানীয় সংবাদ•ঘাটাল: করোনা পরিস্থিতিতে ঘাটাল মহকুমার বাসিন্দাদের  বিভিন্ন ভাবে সহযোগিতা করতে মাঠে নেমেছে  সিপিএম ছাত্র সংগঠন এসএফআই ও সিপিএম যুব সংগঠন ডিওয়াইএফআই।  এই করোনা পরিস্থিতিতে সাধারণ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সাহায্য করাঁরর পাশাপাশি নানা ধরনের পরিষেবা পৌঁছে দেওয়ারও অঙ্গীকার করেছে সিপিএমের ওই দুই শাখা সংগঠন। বিশ্বব্যাপী করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে জনজীবন বিপর্যস্ত। বর্তমান এই পরিস্থিতিতে সাধারণ মানুষ নানারকম সমস্যায় পড়ছেন। সারা রাজ্যের মতো ঘাটাল মহকুমায় ব্লক ভিত্তিক এসএফআই ও ডিওয়াইএফআই গঠন করেছে এই রেড ভলেন্টিয়ার টিম। কোনও মানুষ সমস্যায় পড়লে তাঁদের তুরন্ত গতিতে সহযোগিতা করার জন্য রেড ভলেন্টিয়ার টিম আপনাদের পাশে থাকবে বলে জানান এসএফআইয়ের  দাসপুর-১ ব্লকের নেতা দিব্যেন্দু মাজি। তিনি বলেন, বিভিন্ন ব্লকে টিমের সদস্যরা রয়েছেন আপনাদের সাহায্য করার জন্য। আমাদের টিমের সদস্যরা  ফোন করার সঙ্গে সঙ্গে খুব কম সময়ের মধ্যেই প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়ার চেষ্টা করে। সংশ্লিষ্ট খাবার, ওযুধ বা অতিপ্রয়োজনীয় দ্রব্যটির কেনা দাম দিতে হবে মাত্র বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য কোনও অতিরিক্ত টাকা দিতে হবে না। এই পরিষেবাটি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে বলে ওই দুই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছ।। সংগঠনদ্বয়ের কর্মকর্তারা জানিয়েছেন ঘাটাল মহকুমার বিভিন্ন ব্লক অনুযায়ী রেড ভলেন্টিয়ার টিমের সাথে যোগাযোগ করতে পারেন নীচের দেওয়া নম্বরগুলিতে। •দাসপুর-১ ব্লকের জন্য রয়েছেন­- দিব্যেন্দু:9475046691, সৌমেন: 7365996901, শুকদেব: 9609710020, শুভদীপ:6297461511, রাকেশ:74077735632 •দাসপুর-২ ব্লকের জন্য রয়েছেন-সুমন:8116675487, দুর্গাপ্রাসাদ:8145303532, সুনীত:8116047251, কৃশানু:9091865295, প্রীতম:9593695309 •ঘাটাল মহকুমার জন্য রয়েছেন- সায়ন:9093869211, দ্বৈপায়ন:7076252732, শুভ:8317873550, দেবী:9083491698 •চন্দ্রকোনা-১ ব্লকের জন্য রয়েছেন- নাসির:7076995423, ব্রজ: 9932833410, শিবপ্রসাদ:9734575876, প্রসেনজিৎ -8016626281 •চন্দ্রকোনা-২ ব্লকের জন্য রয়েছেন-সুদীপ:8158026089, স্বর স্বন:8159885912, •এছাড়াও কেন্দ্রীয় ভাবে মনিটরিং করবে-প্রসেনজিৎ:9800586516, সাদ্দাম:7908053208।
•আমাদের ফেসবুক পেজ:https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল:https://www.youtube.com/SthaniyaSambad
•টেলিগ্রাম চ্যানেল:https://t.me/SthaniyaSambadGhatal

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক