এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ভিপি ও সিভিকদের উদ্যোগে গৃহবন্দিদের অতিপ্রয়োজনীয় সামগ্রী প্রদান

Published on: April 11, 2020 । 9:13 PM

সুইটি রায়: বর্তমান লকডাউন পরিস্থিতিতে প্রতিনিয়তই দেশবাসী পাশে পাচ্ছে পুলিশদের। কখনো বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিয়ে ,কখনো ভবঘুরেদের খাবারের ব্যবস্থা করে, আবার কখনো গান শুনিয়ে সাধারণ মানুষের মন জয় করেছেন তাঁরা। ঠিক এরকমই এক চিত্র ধরা পরল দাসপুর-২ ব্লকের বেনাই গ্রাম পঞ্চায়েতে এলাকায়। বেনাই গ্রামপঞ্চায়েতের ভিলেজ পুলিশ, ওই গ্রামপঞ্চায়েত এলাকার অন্যান্য সিভিক ভলান্টিয়ার এবং কৈজুড়ি শ্রীকৃষ্ণ সুখ সাগর সঙ্গে সংঘের উদ্যোগে আজ বেনাই, আরিট, ভুঁইঞাড়া, নৈহাটি গ্রামের প্রায় ৩০ জন মানুষের হাতে অতি প্রয়োজনীয় খাদ্যদ্রব্য তুলে দেওয়া হল। এ বিষয়ে বেনাই গ্রাম পঞ্চায়েতের ভিলেজ পুলিশ দেবাশিস ঘোষ এবং ওই ক্লাবের সদস্য অনুকূল মান্না জানান, গত ৯ এপ্রিল থেকে আজ পর্যন্ত ৩দিন ধরে বেনাই সহ পাশাপাশি বেশ কয়েকটি গ্রামের প্রায় ৮০০ জন চাহিদা সম্পন্ন মানুষের হাতে খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়েছে। শুধু তাই নয় বয়স্ক মানুষদের জন্য বাড়ি বাড়ি গিয়ে ওই সমস্ত জিনিস পৌঁছে দেওয়ার ব্যবস্থাও ছিল l তাঁরা আরও বলেন, মোট দেড় হাজার জনকে এইরকম প্রয়োজনীয় খাদ্য দ্রব্য তুলে দেওয়ার লক্ষ্য আছে তাঁদের।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক