এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

পুজোর মুখে ঘাটাল–মেচগ্রাম রাজ্য সড়কে কড়াকড়ি, টোটো চলাচল বন্ধের নির্দেশ ট্রাফিক পুলিশের

Published on: October 14, 2026 । 10:54 AM

শ্রীকান্ত ভূঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল:পুজোর মুখে যানজট ও দুর্ঘটনা এড়াতে ঘাটাল–মেচগ্রাম রাজ্য সড়কে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করল ট্রাফিক পুলিশ। আজ নিমতলা এলাকায় টোটো চালকদের রাজ্য সড়কের উপর দিয়ে যাতায়াত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে।পাশাপাশি, বাইকে হেলমেট ছাড়া যাতায়াত এবং একটি বাইকে দু’জনের বেশি, অর্থাৎ তিনজন চড়লে আরও বেশি জরিমানা দিতে হতে পারে বলে জানানো হয়েছে। অন্যদিকে, মালবাহী ছোট-বড় চারচাকা গাড়ির ডালায় মালপত্রের সঙ্গে বসে যাতায়াত করা যাত্রীদেরও নামিয়ে দেওয়া হয়। গাড়ির কর্মীদের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর করা হয়।পুজোর আগে ঘাটাল–মেচগ্রাম রাজ্য সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ, দুর্ঘটনা রোধ এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতেই ট্রাফিক পুলিশের এই কড়াকড়ি বলে মনে করা হচ্ছে। উৎসবের মরশুমে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের এই পদক্ষেপ কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।