এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

সর্বভারতীয় নিট পরীক্ষায় নজরকাড়া সাফল্য দাসপুরের রাজন্যার, মেধাতালিকায় ৯৪০ র‍্যাঙ্ক

Published on: July 21, 2026 । 2:59 PM

 তৃপ্তি পাল কর্মকার,   ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: সর্বভারতীয় নিট পরীক্ষায় ৯৪০ র‍্যাঙ্ক করে দাসপুরের সোনামুইয়ের মুখ উজ্জ্বল করলেন রাজন্যা দিন্ডা। তাঁর বাবা রূপম দিন্ডা রাউরকেলার এনআইটি-র রসায়নের অধ্যাপক। মা রমা দিন্ডা রসায়নে পিএইচডি। রাজন্যা বাবার কর্মসূত্রে ওড়িশায় দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে আইসিএসই-তে ৯৮.৮০ শতাংশ এবং কলকাতার একটি স্কুল থেকে দ্বাদশে সিবিএসই বোর্ডে ৯৫.২০ শতাংশ নম্বর পান তিনি। নীট ছাড়াও ডব্লিউবিজেইই (৯২২), আইএটি (৩৫৬) এবং জেইই মেইন (১৮৭০০) পরীক্ষায় নজরকাড়া সাফল্য পেয়েছেন রাজন্যা। ইঞ্জিনিয়ারিং ও গবেষণার এত সুযোগ থাকা সত্ত্বেও মানুষের সেবা করতে এবং ঠাকুরদা-ঠাকুমার স্বপ্নপূরণে চিকিৎসক হওয়ার পথকেই বেছে নিয়েছেন তিনি। এমবিবিএস পড়ার জন্য তাঁর প্রথম পছন্দ ভুবনেশ্বর বা রায়পুরের এইমস।  রাজন্যার ঠাকুরদা অশ্বিনীকুমার দিন্ডা একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। নাতনির এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত ঠাকুরদা ও ঠাকুমার কথায়, “আমাদের ইচ্ছে, শেষ বয়সের চিকিৎসাটা যেন নাতনির কাছেই করাতে পারি।” আগামী দিনে একজন দক্ষ ও দায়িত্ববান চিকিৎসক হয়ে ওঠাই রাজন্যার জীবনের একমাত্র লক্ষ্য।
স্থানীয় সংবাদের ফেসবুক পেজ: এখানে ক্লিক করুন
স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেল: এখানে ক্লিক করুন

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad