এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের খাল থেকে সদ্যোজাত শিশুর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

Published on: April 22, 2021 । 1:04 PM

মন্দিরা মাজি👆স্থানীয় সংবাদ•ঘাটাল: সাত সকালেই দাসপুর থানার চন্দ্রেশ্বর খাল থেকে সদ্যোজাত শিশুর দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়াল। আজ ২২ এপ্রিল সকালে দাসপুর-২ ব্লকের চাঁইপাট পশ্চিম বাঁধ গঙ্গাতলায় চন্দ্রেশ্বর খালে এই সদ্যোজাত শিশুটিকে ভাসতে দেখা যায়। আজ সকালে মহিলারা খালে স্নান করতে গিয়ে ওই শিশুটির দেহ ভাসতে দেখতে পান। তাঁরাই পুলিশকে খবর দেওয়ার ব্যবস্থা করেন। অনুমান করা হচ্ছে, কোনও অবৈধ সন্তানকে এভাবেই রাতে অন্ধকারে খালের জলে ফেলে দেওয়া হয়েছে।  এবিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, এইভাবে সদ্যোজাত শিশুর দেহ ভাসতে দেখে আমরা ভয় পেয়ে যাই এবং সংবাদের মাধ্যমে বিষয়টি সবাইকে জানাতে চাই। যে বা যারা এই কাজটি করেছে তাদের শাস্তি চাই।
👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক