এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

নাড়াজোল কলেজে ছাত্র সংঘর্ষে উভয় পক্ষের জখম ৮

Published on: September 16, 2019 । 9:44 PM

নিজস্ব সংবাদদাতা:  দুই ছাত্র সংগঠনের সংঘর্ষের জেরে নাড়াজোল রাজ কলেজ রণক্ষেত্র চেহারা নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‍্যাফ নামাতে হয়। ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে আট জন জখম হয়েছেন। আজ ১৬ সেপ্টেম্বর ওই কলেজে ভারতীয় বিদ্যার্থী পরিষদ তথা এবিভিপির একটি স্মারকলিপি জমা দেওয়াকে কেন্দ্র করে গণ্ডগোলের সূচনা হয়। এদিন এবিভিপি কলেজের মধ্যে স্মারক লিপি দেওয়ার জন্য পৌঁছালে টিএমসিপির সদস্যরা তাঁদের ওপর লাঠি, হকি স্টিক, ইট নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। এবিভিপি’র সদস্যদের এলোপাথাড়ি মারতে শুরু করা হয়। এবিভিপি’র দাসপুর নগর কমিটির সাধারণ সম্পাদক অনুভব মিশ্র বলেন, মহিলা সদস্যরাও ছাড় পায়নি। তাঁদের মোট পাঁচ জন সদস্য জখম হয়েছেন।
তৃণমূল ছাত্রপরিষদের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী এবিভিপির ওই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন এবিভিপিই বহিরাগতদের নিয়ে গণ্ডগোল শুরু করে। ওদের তাণ্ডবে আমাদের সংগঠনের তিন সদস্য জখম হয়েছে।
কলেজের অধ্যক্ষ অনুপম পড়ুয়া কলেজের গণ্ডগোলের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, এবিভিপি নামে একটি ছাত্র সংগঠন কলেজে বিশৃঙ্খলার সৃষ্টি করেছিল এদিন ওরা স্মারকলিপি দেওয়ার নাম করে গণ্ডগোলের সূত্রপাত করে। তার জেরে মারপিটও হয়েছে। কিন্তু এদিন স্মারকলিপি দেওয়ার কোনও কথা ছিল না। এদিনের ঘটনায় তিন ছাত্র জখম হয়েছে।
প্রায় ঘন্টা দুই গণ্ডগোলের পর পরিস্থিতি পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক