এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

পথদুর্ঘটনার কবলে পড়ে চন্দ্রবোড়ার ছোবল রেসকিউয়ার মলয় ঘোষের

Published on: September 12, 2026 । 4:27 PM

তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: পথ দুর্ঘটনার কবলে পড়ে স্নেক বাইট হয়েছে ওয়াইল্ড লাইফ রিকোভারি টিমের সদস্য মলয় ঘোষের। বুধবার ৯ সেপ্টেম্বর সকালে খড়ার এলাকা থেকে একটি চন্দ্রবোড়া উদ্ধার করে কৌটোবন্দি করে ফিরছিলেন মলয়বাবু। সে সময় রাস্তায় খানাখন্দে থাকা জলের কারণে মলয়বাবুর বাইক স্লিপ করে উল্টে যায়, রাস্তায় পড়ে যান তিনি। বাইকে থাকা কৌটোর মুখ খুলে যায়, বেরিয়ে আসে চন্দ্রবোড়া। ছোবল দেয় হাতে। কাউকে কিছু জানতে দেখনি মলয়বাবু। নিজেই হাসপাতালে যান, সেদিনই কুড়িটি এভিএস দেওয়া হয় তাকে। বর্তমানে তিনি ডাক্তারদের নজরদারিতে রয়েছেন। ভালো আছেন। আপনারা আমাদের দপ্তরে বারবার ফোন করে জানতে চাইছেন, তাই এই আপডেট দেওয়া হল। আমরা টিম স্থানীয় সংবাদ মলয়বাবুর দ্রুত সুস্থতা কামনা করি।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad