এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

গৃহবন্দি থাকুন! স্থানীয় সংবাদের সবিনয় আবেদন

Published on: March 24, 2020 । 10:52 AM

•লকডাউন মানে সপরিবারে নিরাপদে থাকা,  দেশবাসীকে বিপদ থেকে বাঁচানো, ছুটি উপভোগ নয়! ২৩ মার্চ বিকেল থেকে দেশের সঙ্গে রাজ্যের সিংহভাগ এলাকায় লকডাউন করা হয়েছে। লকডাউন করার পরই কিছু কিছু মানুষের মধ্যে অন্যধরনের অনুভূতি লক্ষ্য করা যাচ্ছে। অনেকে মনে করছেন, এই লকডাউনের সুযোগে এতো দিনের এক ঘেঁয়েমি জীবন থেকে বেরিয়ে একটু বিনোদন করে নিই। তাই অনেকই বাড়ি ঢুকে ব্যাগপত্তর রেখে দিয়েই ক্লাবে চলে যাচ্ছেন, যাচ্ছেন বাজারে, চুটিয়ে সারা দিন আড্ডা দিচ্ছেন। কেনা কাটার ভিড় জমছে।  লকডাউনের ‘ছুটিতে’ বাড়িতে ভালোমন্দের মেনুর জন্য সারা দিন পরিকল্পনা চলছে।  মাস্ক বা স্যানিটাইজার ব্যবহার করার কোনও বালাই নেই। কেউ প্রতিবাদ করলে তাঁদের চোখ রাঙানো হচ্ছে। সারা বিশ্ব যেখানে উদ্বিগ্ন সেক্ষেত্রে তাঁদের এই করোনা নিয়ে  বিন্দুমাত্র হেলদোল নেই।  দয়াকরে এমনটি ভাববেন না। নিজে, নিজের পরিবারের সদস্যদের, পরিচিতদের এবং সর্বোপরি দেশ ও বিশ্বকে সুস্থ রাখতে স্বেচ্ছায় গৃহবন্দি থাকুন।  এটা যেমন কর্মজীবনের এক ঘেঁয়েমি কাটানোর জন্য অবকাশ নয় তেমনই  কোনও শাস্তি নয়। আগামী দিনের সুস্থ পৃথিবী গড়ে তুলতে এই কটা দিনের শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন করতে সমস্যা কোথায়?  আর এই ভিডিওটি   লকডাউনের পর মুম্বাই থেকে সংগৃহীত। বিনা কারণে যাঁরা বাড়ির বাইরে বেরিয়েছেন তাঁদেরকে পুলিশ তাড়া করছে। বেয়াড়া নাগরিকদের দেশ জুড়ে সর্বত্র এরকমই করা উচিৎ। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক