এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে ক্ষুদিরামের ১১২তম শহিদ দিবস উদযাপন করা হল

Published on: August 11, 2019 । 4:18 PM

নিজস্ব সংবাদদাতা: আজ ১১আগস্ট  অগ্নিযুগের অগ্নিশিশু ক্ষুদিরামের ১১২তম শহিদ দিবস উদযাপন করল ঘাটাল মহকুমা শহীদ ক্ষুদিরাম স্মৃতি রক্ষা কমিটি। ঘাটাল কলেজ মোড়ে ঘাটাল শহরে কমিটির উদ্যোগে প্রতিষ্ঠিত ক্ষুদিরাম মূর্তির পাদদেশে মাল‍্যদান, গান, আবৃত্তি ও আলোচনা সহযোগে একটি অনুষ্ঠান হয়। শহরের বিশিষ্ট ব‍্যক্তিবর্গ,ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন। বক্তব‍্য রাখেন  ময়না কলেজের অবসরপ্রাপ্ত অধ‍্যক্ষ প্রশান্ত সামন্ত, ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দুলালচন্দ্র কর, রানিচক দেশপ্রাণ হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুর রহমান প্রমুখ।  বক্তাগণ সকলেই বর্তমান সংকটজনক পরিস্থিতিতে ক্ষুদিরাম চর্চার প্রাসঙ্গিকতা নিয়ে বলেন। সভায় সভাপতিত্ব করেন ঘাটাল কলেজের  অবসরপ্রাপ্ত অধ্যাপক জীবানন্দ ঘোষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির যুগ্ম সম্পাদক  দেবাশিস মাইতি।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব