এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

খড়ার যুব তৃণমূলের পক্ষ থেকে শহিদদের শ্রদ্ধা জ্ঞাপন

Published on: July 1, 2020 । 9:56 PM

নিজস্ব সংবাদদাতা: চিনের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ২০ জন ভারতীয় সেনা। গত ৫৮ বছরে চিনের সঙ্গে ভারতের এই ধরনের ভয়াবহ সংঘর্ষ হয়নি। দু-পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব লাদাখের গালওয়ান ঘাঁটি।  লাদাখের গালওয়ান সেক্টরের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনা সেনার সঙ্গে মুখোমুখি শহিদ হওয়ার ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। শহিদ জওয়ানের প্রতি শ্রদ্ধাবনত হয়েছে খড়ার পৌর যুব তৃণমূলও।   আজ ১ জুলাই সন্ধ্যায় বিনম্র চিত্তে  শহরের তৃণমূল নেতা তথা খড়ার পুরসভার চেয়ারপার্সন ড. উত্তম মুখোপাধ্যায়, খড়ার পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের সদস্য অরূপ রায় সহ অন্যান তৃণমূল নেতা ও কর্মীরা শহিদদের শ্রদ্ধা জানান। শহিদের শ্রদ্ধা জানানোর জন্য খড়ার ২৪ প্রহরতলায় একটি অস্থায়ী শহিদবেদী তৈরি করা হয়েছিল। তার পাশেই টাঙানো ছিল নিহত সেনাদের ছবি। সেখানেই মোমবাতি জ্বালিয়ে যুব তৃণমূলের পক্ষ থেকে নিহত সেনাদের শ্রদ্ধা জানানো হয় বলে যুব তৃণমূলের পক্ষ থেকে জানানো  হয়েছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক