এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

অবৈধ প্রেম? ঘাটালের যুবতীকে প্রকাশ্যে কানেধরে উঠবস করানো হল

Published on: May 30, 2020 । 11:35 AM

কুমারেশ চানক: ঘাটালে আবার প্রেমের শাস্তি! প্রকাশ্যে যুবতীকে কানে ধরে উঠবস।মনসুকা গ্রামপঞ্চায়েত এলাকার কর্ন্দপচক গ্রামের গণআদালতে শুক্রবার মাঝ রাতে এমনই ঘটনা ঘটল। এক যুবতীকে গ্রামের মোড়লরা সবার উপস্থিতিতে কানেধরে উঠবস করানোর ব্যবস্থা করলেন। ওই যুবতীর বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি এক বিবাহিত পুরুষের সঙ্গে দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্কে লিপ্ত। সেজন্যই এই শাস্তি। অবশ্য ওই শাস্তি থেকে বাদ যায়নি অভিযুক্ত প্রেমিকও। তাঁকেও একই সঙ্গে ওই গণআদালতে কানধরে উঠবস করানো হয়। খোঁজ নিয়ে জানা গিয়েছে ওই সভার নেতৃত্ব দিয়েছিলেন ইড়পালা এলাকার বাসিন্দা অবসর প্রাপ্ত এক বিএসএফ জওয়ান। এভাবে আইনকে হাতে তুলে নেওয়ার বিরোধিতা করেছে আইনজীবীরা। ঘাটাল আদালতের ক্রিমিনাল কোর্টের প্রবীণ আইনজীবী দেবকুমার চট্টোপাধ্যায় বলেন, এভাবে আইন হাতে তুলে নেওয়া ঠিক হয়নি।
যদিও অভিযুক্ত কর্ন্দপচকের ওই যুবতী এবং ইড়পালার বাসিন্দা বিবাহিত ওই যুবক জানিয়েছেন, তাঁদের মধ্যে কোনও রকম অবৈধ সম্পর্ক ছিল না। তাঁদের চাপ দিয়েই গ্রামের সালিশি সভায় নিয়ে গিয়ে ওই ভাবে অপদস্থ করা হয়েছিল। ওই এলাকায় এই ধরনের ঘটনা নতুন নয়। ২০১৯ সালের ১৫ জুলাই রাতে ওই গ্রামের পাশের গ্রাম ধসাচাঁদপুরের মোড়লরা একই ভাবে এক গৃহবধূ এবং এক যুবককে গাছে বেঁধে জোর করে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তা নিয়েও এলাকায় বিতর্কের ঝড় ওঠে। [সেই দৃশ্য দেখতে দ্বিতীয় ভিডিওটি দেখুন]।
এই ভাবে আইন হাতে তুলে নেওয়া যে সমাজের পক্ষে ঠিক হচ্ছে না জেনেও বার বার একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় উদ্বিগ্ন সমাজের সচেতন মানুষ জন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক